somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কৃষ্ণচূড়ার ডালে বসে কিচির মিচির

আমার পরিসংখ্যান

মো রেজাউল করিম
quote icon
যুক্তি আর পাল্টা যুক্তির কাটাকুটিতে জন্ম হোক বিশুদ্ধ স্বপ্নের !
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মুহম্মদ জাফর ইকবাল স্যারের জন্মদিন উপলক্ষ্যে 'খোলা চিঠি' আহ্বান

লিখেছেন মো রেজাউল করিম, ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫১



এই 'বয়স্ক' লোকটা আমাদের জন্য অনেক কিছু করেন!

যখন কোন বিষয় নিয়ে কথা বলা উচিত, কিন্তু সবাই চুপ করে থাকে - তখন তার কন্ঠ সোচ্চার হয়ে ওঠে। যখন শিশু-কিশোর-তরুণদের সমস্যায় কেউ ফিরেও তাকায় না, তখন তিনি তাদের পক্ষে কথা বলেন, তাদের পক্ষে লেখালেখি করেন, তাদের সাথে শহিদ মিনারে বসে বৃষ্টিতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২১৫ বার পঠিত     like!

গণশৌচাগার

লিখেছেন মো রেজাউল করিম, ১৫ ই জুন, ২০১৪ রাত ৮:৪৯

পত্রিকার পাতা

লাশের ঢিবি, থকথকে মৃত আত্মা,

ঘিনঘিনে কালো শব্দে হতাশার মিছিল

বিষণ্ণতার জীবাণু,

মাছি ভনভন কষ্টের হলুদ দুর্গন্ধ-

নাক টিপে পাতা উল্টাই

শুধু বাধ্য প্রয়োজনে। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণীয় কিছু উক্তি

লিখেছেন মো রেজাউল করিম, ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন আজ। ১৯২০ সালের এই দিনে বাংলাদেশের এই স্থপতি টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে তার কিছু উক্তি স্মরণ করছি...



১. আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দাবাতে পারবে না।



২. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!



৩. মানুষকে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫০৩ বার পঠিত     like!

তিনি __হুমায়ূন আহমেদ

লিখেছেন মো রেজাউল করিম, ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

গণজাগরণ মঞ্চের প্রথম জন্মদিন গেল। জন্মদিনে আমার শুধু হুমায়ূন আহমেদের 'তিনি' লেখাটাই বারবার মনে পড়েছে। লেখাটি আগে একবার দিয়েছিলাম, সময়ের দাবীতে আবার দিলাম...



তিনি

__হুমায়ূন আহমেদ



রাত ন’টার মত বাজে। আমি কি যেন লিখছি হঠাৎ আমার মেজো মেয়ে ছুটতে ছুটতে এসে বলল, বাবা একজন খুব বিখ্যাত মানুষ তোমাকে টেলিফোন করেছেন। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৫ বার পঠিত     like!

শাবিপ্রবি শিবিরের সামনে মহাসুযোগ...

লিখেছেন মো রেজাউল করিম, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯

১০% বা ২০% শিবির কর্মীর জন্য বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার ৮০% বা ৯০% সাধারণ শিক্ষার্থীকে চরমভাবে হেস্তনা করছে ভার্সিটি প্রশাসন। তাদের নির্দেশেই পুলিশ নোটিশ জারি করেছে এক সপ্তাহের মাঝে শাবির আশেপাশের সকল মেস খালি করে দিতে হবে। (প্রায় শ’খানেক মেস, হাজার খানেক শিক্ষার্থী!!!)



পুলিশের মাধ্যমে এ নির্দেশ জারি করে ভার্সিটি প্রশাসন আসলে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩১৮ বার পঠিত     like!

ভবিষ্যতের ক্রিকেট বিশ্বকাপ

লিখেছেন মো রেজাউল করিম, ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৬

খুব বেশী দিন পরের কথা নয়। ক্রিকেট বিশ্বকাপ চলছে।



দলগুলোকে প্রথম পর্যায়ে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ- গ্রুপ, ই-গ্রুপ আর আই গ্রুপ। প্রতি গ্রুপে একটি করে দল!



গ্রুপ পর্যায়ের খেলা তিনদিনেই শেষ। ম্যাচ ফিকচার হবে এই রকম-



ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (ই গ্রুপ – এ গ্রুপ) ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৩০ বার পঠিত     like!

বিদ্রোহ

লিখেছেন মো রেজাউল করিম, ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

(শাবি’র সেই চার পবিত্র বিদ্রোহীর প্রতি)



আজও যারা সুস্থ তারাই আজ অসুস্থ

এই কালিমালেপা বীভৎস সময়ে কোন মানুষ

আজ সুস্থ থাকতে পারে না



লাশের সংখ্যা যখন পরিসংখ্যান ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

শহীদ জননী জাহানারা ইমামের ডাইরি থেকে (০১ ডিসেম্বর ১৯৭১ থেকে ১১ ডিসেম্বর ১৯৭১)

লিখেছেন মো রেজাউল করিম, ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৫

ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, “মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাকে যদি একটি বইয়ের কথা জানাতে হয় তাহলে তা হবে শহীদ জননী জাহানারা ইমাম লিখিত একাত্তরের দিনগুলি।“



বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ জননী জাহানারা ইমামের লেখা ডায়রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। ১৯৮৬ সালে ডায়রিটি ‘একাত্তরের দিনগুলি’ নামে বই আকারে প্রকাশিত হয়। ১৯৭১ সালের ০১ মার্চ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৩৪ বার পঠিত     like!

শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার, কয়েক যুগ আগে করা আপনার পাপের প্রায়শ্চিত্ত করুন

লিখেছেন মো রেজাউল করিম, ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার,

আপনি জীবনে একটা বড় ভুল করেছিলেন। শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন সিলেটের একটি ছোট ভার্সিটিতে। আপনি ছোট ভার্সিটিতে শিক্ষকতা শুরু করেছিলেন এটা সমস্যা না, সমস্যাটা হল আপনি সিলেটের একটি ভার্সিটিতে শিক্ষকতা শুরু করেছিলেন। আপনার যা মেধা, আর আপনি যে পরিমাণ পরিশ্রম করেন তা যদি সিলেটের এই ভার্সিটিতে না... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫৭১ বার পঠিত     like!

গ্রিন এক্সপ্লোর সোসাইটি ও তাদের 'সাপের আলোকচিত্র প্রদর্শনী'

লিখেছেন মো রেজাউল করিম, ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:০৮

আমরা যখন শাবিতে ভর্তি হলাম তখন এর ছোট ছোট টিলা আর সবুজ প্রকৃতি দেখে খুব মুগ্ধ হয়েছিলাম। এত সুন্দর আমাদের ক্যাম্পাস! সাথে ছোট্ট একটা হা-হুতাশও ছিলো। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে বিভিন্ন বিষয়ের ছাত্র সংগঠন আছে, কিন্তু একটাও প্রকৃতি বিষয়ক সংগঠন নেই! হা-হুতাশ বেশী দিন করতে হয় নি, অল্প... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৩৫ বার পঠিত     like!

এই সময়

লিখেছেন মো রেজাউল করিম, ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৭

বিচ্ছিন্ন দ্বীপ আমরা

সম্পর্কের বকুল মালা

ছিঁড়ে – ছাড়া – ছিঁড়ে - ছাড়া!



মানুষ এসেছে একা, যাবে একা

মাঝখানে কয়দিন-

কেন এত টান! ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

পক্ষেও না বিপক্ষেও না – নিউট্রাল

লিখেছেন মো রেজাউল করিম, ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৫

পৃথিবীর সব আন্দোলনের সময়ই জনগণ সাধারণত তিন ভাগে ভাগ হয়ে যায়। একদল পক্ষে, এক দল বিপক্ষে, আরেক দল নিউট্রাল। শেষ দলকে নিউট্রাল বলা হলেও, এতে আসলে নানা ধরণের মানুষ থাকে। যেমন, এদের কেউ কেউ আন্দোলনের পক্ষ বা বিপক্ষ যে কোন একটিকে সমর্থন করে, কিন্তু ঝামেলার আশংকায় তা প্রকাশ করে না।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

ছুরি হাতে ঐশী মা-বাবাকে খুন করেছে। এটা স্বাভাবিক ঘটনা।

লিখেছেন মো রেজাউল করিম, ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৫

এর আগে দেখেছি, মেয়ের সহযোগিতায় মা খুন করেছিলো তার সন্তানকে!

আমরা হৈ চৈ করেছি। তারপর স্বভাববশত সব ভুলে গেছি!

এবার দেখলাম, বন্ধুদের সহযোগিতায় মেয়ে খুন করলো তার মা-বাবাকে!

আমরা হৈ চৈ করছি। তারপর স্বভাববশত ভুলে যাব!



আসলে, মা বা মেয়ে নয় - মাদক খুন করেছে সন্তান, মাদক খুন করেছে বাবা-মাকে! ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৫৬ বার পঠিত     like!

হরিপ্রভা তাকেদাঃ আদি ঢাকার একজন আধুনিকা নারী

লিখেছেন মো রেজাউল করিম, ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৮

বিয়ের আগে নাম ছিলো হরিপ্রভা মল্লিক। বাবার নাম শশীভূষণ মল্লিক। শশীভূষণ মল্লিক ছিলেন উদার মনের ভালো মানুষ। একদিন রাস্তায় ফেলে দেয়া এক সদ্যজাত শিশুকে কুড়িয়ে বাড়ি এনেছিলেন বাঁচানোর জন্য। এই অপরাধে গোঁড়া হিন্দু সমাজে তার জাত গেলো। তাকে সমাজচ্যুত করা হলো। বাধ্য হয়ে শশীভূষণ যোগ দিলেন ব্রাহ্মসমাজে। রাজা রামমোহন রায়... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৬২৫ বার পঠিত     like!

রবীন্দ্র-সাহিত্যবিষয়ক চমৎকার একটি সাইট

লিখেছেন মো রেজাউল করিম, ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৫

শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম নিয়ে নেটে অনেক ওয়েবসাইট আছে। কিন্তু, আজ দুপুরে যে সাইটটার খোঁজ পেলাম সেটা এখন পর্যন্ত আমার দেখা সবচে’ সুন্দর রবীন্দ্র-সাহিত্যবিষয়ক ওয়েবসাইট। সাইটটার উপরে এক কোণার বড় করে লেখা- ‘The Complete Works of Rabindranath Tagore.’ সাইটটাতে আসলেই রবীন্দ্র-সাহিত্যের পুরোটা আছে কিনা আমি বলতে পারবো না। (বিশাল রবীন্দ্র-সাহিত্য... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩০৯৩৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ