somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউঃ মৃন্ময়ী – হুমায়ূন আহমেদ

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরীক্ষার আগের রাতে প্রতিবারই আমার এ সমস্যাটা হয় । শুধু আমি না, পরিচিতজনদের কাছ থেকে শুনেছি আমার মত অনেকেরই নাকি পরীক্ষার আগের রাতে এ সমস্যাটা হয় । গল্পের বই পড়ার অদ্ভুত নেশা জাগে । পড়া বই আবার পড়তে ইচ্ছা করে । যে বই শেলফের এক কোনায় মাসের পর মাস পরে থাকতে থাকতে এককারি ধুলো জমে সাদা হয়ে গিয়েছে সে বইও অনেক আগ্রহ নিয়ে পড়তে ইচ্ছা করে । এ নেশা বড় কঠিন নেশা । মনকে যত বুঝিয়েই পড়ার টেবিলে নিজেকে বসাই না কেনো কোন একটা গল্পের বই পড়ার আগে পরীক্ষার পড়ায় কিছুতেই মনোযোগ আসে না । কেমন জানি ছটফট লাগে । অস্থির লাগে । যাদের এ সমস্যা নাই তাদেরকে কিছুতেই এ অনুভূতি বোঝানো সম্ভব না ।

কাল সকালে ফাইনাল পরীক্ষা । ‘তাই’ আজ সন্ধ্যার কিছু সময় পরে নতুন করে আবার পড়ে শেষ করলাম উপন্যাস ‘মৃন্ময়ী’ । আমার পড়া অন্যতম প্রিয় একটি উপন্যাস । ‘মৃন্ময়ী’ হুমায়ূন আহমেদের লেখা ঐ সব উপন্যাসগুলোর একটি যেটি পড়ার পর মনে হয় ‘হুমায়ূন আহমেদ আসলেই একটা জিনিস ছিলো’ । মাত্র একশ সাত পৃষ্ঠার উপন্যাস । কিন্তু এই ছোট পরিসরেই কি অসাধারণভাবেই না বর্ণনা করা হয়েছে একটি বৃহৎ জটিল গল্পের ... ফুটিয়ে তোলা হয়েছে ব্যাক্তি মানুষের স্বাতন্ত্র্যতা ও বিচিত্রতা, আধুনিক নাগরিক জীবনের জটিলতা, ধনিক শ্রেণির কুটিলতা, মানুষের একাকীত্ব আর হাহাকার !

এই উপন্যাসের উপস্থাপনাটা অনেকটা ধাঁধাঁর মত । লেখক উপন্যাসের গল্প বা কাহিনীর সব কথাই লিখেন নি । কিন্তু যতটুকু লিখেছেন ততটুকুও এমনভাবে লিখেছেন পাঠক উপন্যাসের বিভিন্ন ঘটনা পড়ে একটু চিন্তা করলেই গল্পের যে অংশগুলো লেখক লিখেন নি তা স্পষ্ট বুঝতে পারে । উপন্যাস লেখার এ কৌশলটা আমার কাছে অসাধারণ লেগেছে । লেখক হুমায়ূন আহমেদ যে একজন অসাধারণ বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন সেটা ‘মৃন্ময়ী’ পড়ে আচ করা যায় । হুমায়ূন আহমেদের উপন্যাসগুলোতে কিছু কিছু অতি বুদ্ধিমান চরিত্র থাকে যারা অল্প কিছু হিসাব মিলিয়েই জীবন বাস্তবতার অনেক বড় বড় ঘটনা বুঝে ফেলে । ‘মৃন্ময়ী’ উপন্যাসটা পড়ার সময় অনেক পাঠকের ঐ সব বুদ্ধিমান চরিত্রের মত নিজেকে বুদ্ধিমান মনে হবে । উপন্যাসের বিভিন্ন পর্যায়ে এসে পাঠক উপন্যাসের এক ঘটনার সাথে আরেক ঘটনার হিসেব মিলিয়ে উপন্যাসে না লেখা অনেক তথ্য জানতে পারবে, অনেক ঘটনা বুঝতে পারবে ।

মৃন্ময়ী এ উপন্যাসের নায়িকা । বুয়েটের আর্কিটেকচার বিভাগে পড়ে । অনেক বুদ্ধিমতী এক তরুনী । বাবা ব্যবসায়ী । আগে ঢাবি’র শিক্ষক ছিলেন । বাবা, মা, এক সৎ ভাই – এই নিয়ে মৃন্ময়ীদের পরিবার । হুমায়ূন আহমেদের আর দশটা উপন্যাসের মত এ উপন্যাসও আপাত দৃষ্টিতে অর্থহীন, গুরুত্বহীন নানা ঘটনার সরস আর হাল্কা চালের বর্ণনার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে । পড়তে পড়তে হঠাৎ একসময় পাঠক খেয়াল করে উপন্যাস শেষ, এবং বুকের ভেতর কেমন মোচর দেয়া হাহাকার আর কষ্ট কষ্ট লাগছে । উপন্যাসের চরিত্রগুলোর জন্য কেমন মায়া লাগছে ।

আমি যতবার ‘মৃন্ময়ী’ উপন্যাসটা শেষ করেছি ততবারই বুকে মোচর তৈরি করা হাহাকার আর কষ্টের সাথে সাথে আরেকটা অনুভুতি হয়েছে । মনে হয়েছে এই উপন্যাসটি থেকে অসাধারণ সিনেমা তৈরি করা যাবে । ইস, আমি যদি ভালো চলচিত্র নির্মাতা হতাম তবে অবশ্যই এই উপন্যাসটি থেকে সিনেমা বানাতাম । যেহেতু আমার চলচিত্র নির্মাতা হওয়ার কোন সম্ভাবনা নেই, সেহেতু কেউ কি নেই এই অসাধারণ উপন্যাসটি থেকে একটি অসাধারণ সিনেমা তৈরি করবে ?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×