somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানা প্লাজা ও শিশুদের উপর মিডিয়ার প্রভাবের সামান্য নমুনা

০২ রা মে, ২০১৩ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পঞ্চম শ্রেণি পড়ুয়া আমার বোন টিভি দেখে মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে আমাকে রানা প্লাজার উদ্ধার কার্যক্রমের আপডেট জানাতো । তার ধারণা হয়েছে যেহেতু মেসে থাকি তাই টিভি দেখে আপডেট জানার সুযোগ আমার নাই । এই ম্যাসেজগুলোতে রানা প্লাজা ধসের পর উদ্ধার কার্যক্রমের অনেক তথ্য উঠে এসেছে । তবে আমি ম্যাসেসগুলো দিলাম অন্য কারণে । শিশুদের শব্দ চয়ন, বাক্য গঠন এবং তাদের মানসিক অবস্থার উপর মিডিয়া কি রকম প্রভাব ফেলে – এই ম্যাসেজগুলো পড়ে তার কিছুটা আঁচ করা যায় ।

২৪ এপ্রিল,১৩ – রাত ১০:০২
খবর দেখছস? ঢাকায় বিল্ডিং ভেঙ্গে পড়েছে । ১০৬ জন মৃত । না দেখলে তাড়াতাড়ি দেখ ।

২৫ এপ্রিল,১৩ – দুপুর ১২:১৯
মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জনে । আহত কয়েক হাজারের কাছাকাছি । কাল শোকদিবস ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী । সারা পৃথিবীর মানুষ আবারও বাংলাদেশকে দেখছে কান্না ভেজা চোখে । মৃতের সংখ্যা বেড়েই চলেছে । কেউ চোখের পানি ধরে রাখতে পারেছে না । স্বজনদের অপেক্ষায় সেই সকাল থেকে ছুটে এসেছে । অনেকে দাঁড়িয়ে আছে এখনো । উদ্ধার কাজ চলবে সারা রাত ধরে ।

২৫ এপ্রিল,১৩ – বিকাল ০৪:৩৮
রানা প্লাজায় ২০৩ জনের লাশ উদ্ধার । ১৫৩ জনের লাশ হস্তান্তর করা হয়েছে । যারা বেঁচে আছে তাদের জন্য প্রচুর প্রয়োজন খাবার, রক্ত ও অক্সিজেন । কারো হাত, কারো পা, আবার কারো সারা শরীর দেখা গেলেও এখনো তাদের উদ্ধার কাজ শুরু হয় নি । উদ্ধার কাজ শেষ হতে আরও লোক ও সময় দরকার বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা । ঘটনাস্থলে মানুষ পচা গন্ধ চারদিকে ছড়িয়ে গেছে ।

২৬ এপ্রিল,১৩ – রাত ১২:০৪
একটি ঘরে ৪০ জন মানুষ জীবিত আছে । ৫১ জন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে ।

২৬ এপ্রিল,১৩ – সকাল ১০:২৭
একটি ঘরে ৪১ মানুষ জীবিত আছে । ৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে । ২৮০ টি লাশ উদ্ধার করা হয়েছে । প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠার নিচে একটা মেয়ের করুণ কাহিনি রয়েছে ।

২৬ এপ্রিল,১৩ – দুপুর ১২:১৪
২১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে । প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠার নিচে যে একটা মেয়ের করুণ কাহিনি পড়েছিস ?

২৬ এপ্রিল,১৩ – দুপুর ০২:২৪
আরো ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে । ২৯২ টি লাশ পাওয়া গেছে । ৪২ টি লাশ পচে যাওয়ার ফলে মর্গে পাঠানো হয়েছে । স্তুপের নিচ থেকে অনেক মানুষ জীবন বাঁচাতে সাহায্য চাইছেন তারা ।

২৬ এপ্রিল,১৩ – দুপুর ০২:৫৯
২৩৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ।

২৬ এপ্রিল,১৩ – রাত ০৭:৫১
১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে । একটি স্থানে ৫০ জন জীবিত আছে । ৩০৫ টি লাশ পাওয়া গেছে ।

২৬ এপ্রিল,১৩ – রাত ১০:৫৮
উদ্ধারকর্মীদের উপর একটি পিলার পড়েছে । এতে ২ জন মারা যায় । হাত, পা আর পচা গলা নিথর দেহ চারদিকে ছড়িয়ে আছে । তবুও তাদের উদ্ধার করে ফিরিয়ে দিতে পারছে না উদ্ধারকর্মীরা । অনেক জীবিত মানুষকে উদ্ধার করা হয়েছে হাত বা পা কেটে ।

২৭ এপ্রিল,১৩ – দুপুর ০১:০৪
৩৪০ জনের লাশ পাওয়া গেছে । ২৪২৪ জীবিত বের করা হয়েছে । আজ আরো ২৩ জন জীবিত উদ্ধার করা হয়েছে । একটি সুরুঙ্গের ভেতর ১২ জনের সন্ধান পাওয়া গেছে ।

২৭ এপ্রিল১৩ – রাত ০৮:১৬
বড় ভাইয়া একটা মেয়ের উপর ভীম পরছে । পেটের নাড়িভুড়ি সব বের হয়ে গেছে । আরেকটা ছেলের পেটে রড ঢুকেছে । খাচ্চর দেশ.টিভি এইটা দেখাইছে । এক নাম্বার খাচ্চর, ওয়াক ।

২৭ এপ্রিল১৩ – রাত ০৯:০৬
৫৯৫ জন এখনো নিখোঁজ । একটু আগের ম্যাসেজ পড়ে তোর খাওয়া নিশ্চয়ই শকবে না । আমারো না । আজ আরও ৯০ জনের মতো মানুষকে উদ্ধার করা হয়েছে । দেশ.টিভি একটু আগে মাথা থেতলে যাওয়া একটা মেয়েকে দেখিয়েছে ।

২৭ এপ্রিল১৩ – রাত ০৯:১০
আমি সিদ্ধান্ত নিয়েছি আর খবর দেখব না । তাই দেশের কি অবস্থা আমাকে জিজ্ঞেস করিস না, আমি উত্তর দিতে পারবো না । জানতে চাইলে ইন্টারনেট অথবা ফেসবুকে খোঁজ কর । তাও না চাইলে আম্মার কাছে জিজ্ঞেস করিস । বাই ।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৩ সকাল ১০:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×