এক সময় নির্জন দাশ ওর মাথায় যে পোকা ঢুকিয়ে দিল সেই পোকার গুন গুন গানের তালে হাঁচতে হাঁটতে সুদূর বরিশাল থেকে বন্ধু আমার নারায়নগঞ্জের চাষাঢ়ার মোড়ে এসে অবাক তাকিয়ে বিশ্ব দেখতে শুরু করলো। আলফ্রেড খোকন বাংলাদেশের নব্বই দশকের কবিদের মধ্যে আলোচিত এক অন্যতম কবি। কবিতার কেরামতিতেই খুঁজে আনলো মধু বৃক্ষ প্রতারণা বিষ। রোদ্দুরের মধ্যে খোকন খুঁজে পেল ক্যাকটাসের ধ্যান নিমগ্ন একাগ্রতা। শব্দের জাদুতে একে একে ফুল ফোটাতে লাগলো ফাগুনের আগুন রঙা কৃষ্ণচূড়ার ডালে ডালে।
১৯৭১ সালের ২৭ জানুয়ারি বরিশালের গৌরনদী'র গৈলা (ফুল্লশ্রী) গ্রামে জন্ম আলফ্রেড খোকনের। ধান নদী খাল বরিশালের এই তিন ঐতিহ্যের মধ্যেই খোকন বড় হতে লাগলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাসাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে খোকন ক্যামেরা হাতে ঘোরাঘুরি শুরু করল। একবার খোকন ডকুমেন্টারি বানায়। তো একবার পত্রিকায় চাকরি নেয়। একবার ছবির নেশায় কবিতার নেশায় সারা দেশ ঘুরে বেড়ায়। তো আরেকবার নাটকের স্ক্রিপ্ট লেখে। জীবনের শুরুর দীর্ঘ ছাব্বিশ বছর খোকনের গ্রামীণ জীবন। সেই জীবন নগরের কংক্রিটের নকল ভালোবাসায় দোল খেয়ে হাঁপিয়ে ওঠে। জীবনের সঙ্গে জীবনের মধুর সংযোগগুলো রহস্যময় কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায়। আর খোকনের কলম থেকে বের হয়ে আসে মলাটবদ্ধ রাশি রাশি কবিতা। এক সময় খোকন সংবাদপত্রে কর্মজীবনের সূচনা করল। আবার কয়েকদিন পর কোথায় যেনো হারিয়ে যায়। কখনো চাষাঢ়ার মোড়ে মাঝরাতে একা একা ঘুরে বেড়ায় কবিতার নেশায়। তারপর টেলিভিশনে কিছুটা ধাতস্থ হল। এখনও একটি প্রাইভেট টেলিভিশনেই কাজ করছে এক্সিকিউটিভ প্রোডিউচার হিসেবে।
খোকন একটি অনিয়মিত সাহিত্যের কাগজ সম্পাদনা করে। খোকনের সম্পাদনায় অনিয়মিতভাবে সাহিত্যের কাগজ 'নন্দন' প্রকাশ পেতে শুরু করে ১৯৯৩ সাল থেকে। খোকন একবার ব্যবসা করতে গিয়ে লোকসান দিয়ে থালাবাটি গুটিয়ে আবার সব বন্ধ করে দিল। ২০১৩ সালে খোকন বিয়ে করেছে। খোকনের বউয়ের নাম লোপা মমতাজ। লোপা মমতাজও একজন আধুনিক কবি।
এখন পর্যন্ত প্রকাশিত গ্রন্থগুলো হল-
কাব্যগ্রন্থ:
১. উড়ে যাচ্ছো মেঘ, ১৯৯৯
২. সম্ভাব্য রোদ্দুরে, ২০০২
৩. মনে আসছে যা যা, ২০০৫
৪. ফালগুনের ঘটনাবলী, ২০০৬
৫. মধু বৃক্ষ প্রতারণা বিষ, ২০০৭
৬. সে কোথাও নেই, ২০০৮
৭. দ্যা ফালগুন ফেনোমেনা, ২০০৮
৮. সাধারণ কবিতা, ২০১০
৯. চল্লিশ বসন্তে, ২০১২
গদ্য:
আলের পাড়ে বৈঠক, ২০১১
আমার (অ)সাধারণ বন্ধুদের প্রেম, ২০১৩
আলফ্রেড খোকন দুইটি ভিডিও ডকুমেন্টারি বানিয়েছে। ডকুমেন্টারি দুটি হল-
১. আকাশবাড়ি (Sky Abode)
২. কে না বাঁশি বায়ে (Who doesn’t play’s a flute?)
বন্ধুদের আমলনামা-৩ : : রোদ্দুরের উড়নচণ্ডি আলফ্রেড খোকন ।। রেজা ঘটক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।