somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুদের আমলনামা-৯ : : ভ্রাম্যমাণ লাইব্রেরি অলক চক্রবর্তী ।। রেজা ঘটক

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলোকিত মানুষ গড়ার কাজে সর্বদা নিয়োজিত কবি অলক চক্রবর্তী। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি নিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেরায় অলক। হৃদয়ে যার কবিতার আঁকর তার এমন লাইব্রেরি নিয়ে ঘোরাই কেবল মানায়। তবু যদি কিছু মানুষ বই পড়ে আলোর সন্ধান পায় ক্ষতি কি!
কবি অলক চক্রবর্তী'র জন্ম ১৯৭৬ সালের ১০ নভেম্বর চট্টগ্রামের পটিয়া থানার সুচক্রদণ্ডী গ্রামে। ছোটবেলা থেকেই কবি জাফর আহমদ রাশেদের কাছে সাহিত্যের অলিগলি'র পাঠ নিয়ে নিজেও সাহিত্য চর্চা শুরু করলো। রাশেদের সম্পাদনায় সাহিত্যের কাগজ 'আড্ডারু'র একজন নিয়মত কবি অলক।
আমার সঙ্গে অলককের পরিচয় রাশেদের মাধ্যমে। অলক ঢাকায় আসল একটা চাকরির ইন্টারভিউ দিতে। এক ইন্টারভিউতেই চাকরি হয়ে গেল। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি নিয়ে জগত ঘুরে বেড়ানোর চাকরি। বইয়ের সঙ্গে সব সময় ওঠাবসা। ব্যাপারটা খারাপ না। সন্ধ্যায় আমরা ধানমন্ডি নদীর পারে আড্ডা দিচ্ছি। রাশেদের সঙ্গে আসল অলক। দু'এক কথার পর থেকেই আমরা বন্ধু। তারপর প্রায় আট দশ বছর হয়ে গেল। মাঝে অলক খুলনা ছিল বছর তিনেক।
ওই সময় বিয়ে করেছে। বউয়ের নাম সুমী চক্রবর্তী। অলক-সুমী'র এক ছেলে। রবীন্দ্রনাথের গল্পের নায়ক অভীক। অভীক চক্রবর্তী। নিক নেম অক্ষয়। অলক খুলনা ঘুরে আবারো ঢাকায়। কিন্তু অনেক দিন দেখা হয় না। কারণ ভ্রাম্যমাণ লাইব্রেরি নিয়ে সপ্তাহের ছয় দিন অলক গোটা রাজধানীর মানুষকে বই পড়তে দেয়। তারপর ছুটির আগের রাতে চট্টগ্রাম দৌড় মারে। ছুটি'র দিনটি পরিবারের সঙ্গে কাটিয়ে তারপর রাতে আবার ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। টাইট সিডিউল। আগের মতো আমরা যেহেতু ধানমন্ডি নদীর পারে আড্ডা মারি না। তাই ধানমন্ডি'র দিকে অলক বইয়ের লাইব্রেরি নিয়ে গেলেও আমাদের সঙ্গে দেখা হয় না।
অলকের একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। 'তারা খসতে দেখলে ফুলের নাম নিতে হয়'। যদি কেউ তারা খসে পড়ার সময় ফুলের নাম না নেয়, তার কপালে নাকি দুঃখ আছে। সেই দুঃখের কোনো মা-বাবা নেই। তারা সাত ভাই এক বোন। তাদের বাড়ি বান্দরবনের চুম্বক পাহাড়ের চূড়ায়। সেখানে বোনটি সারাদিন বসে বসে ভাইদের জন্য রান্না করে। আর সাত ভাই গোটা বান্দরবনের সব উঁচু উঁচু পাহাড় ডিঙ্গিয়ে আচ্ছা মতো ক্ষুধা লাগিয়ে সন্ধ্যায় বাসায় ফিরে বলে আজও পেলাম না। কি পেল না সাত ভাই? বোনের জন্য সুন্দর একজন পাত্র।
পাত্রকে হতে হবে হিমালয়ের মতো দুঃসাহসী। নীলগীরির মতো তাগড়া জোয়ান। নাগেশ্বরী মন্দরি বোনের বিয়ে হবে বলে পবন ঠাকুরকে বসিয়ে রাখা হয়েছে সেখানে। কারণ, বোনের জন্য পাত্র মিললেই বিয়ে। আর তারপর একে একে সাত ভাইও বিয়ে করবেন একসঙ্গে। পবন ঠাকুরের একসঙ্গে পরপর অষ্ট বিয়ে পড়াতে হবে। এই নিয়ে কেওক্রাডাং পর্বতের চূড়ায় মিস্টার তাজিং ডং বেওক্রাডাং আর বাবা আদিনাথের মধ্যে এক গোপন বৈঠক বসলো। সাত ভাইকে নিজেদের পক্ষে রাখার জন্যে তাজিং ডং ও কেওক্রাডাং বাবা আদিনাথকে বোঝালেন, অন্তঃত আপনার একটি মেয়ে যেনো সাত ভাইয়ের মধ্যে কারো জন্য বরাদ্দ রাখা হয়। তাহলে ভবিষ্যতে পাহাড়ের দখলটা আমাদের মধ্যেই থাকবে। বাবা আদিনাথের সঙ্গে সেই গোপন বৈঠকের খবর কারা যেনো ফাঁস করলো। এক সময় সেই খবর বাবা আদিনাথের মেয়ের কানেও পৌঁছালো। মেয়ে সাত ভাইয়ের প্রবল প্রতাপে ভয় পেয়ে গেল। সে কান্না জুড়ে দিল। সেই কান্নায় কেওক্রাডাং পাহাড়ের অদূরে বিশাল এক লেকের সৃষ্টি হল। যা বাংলাদেশের সর্বোচ্চ লেক। কেউ যদি বান্দরবানের রুমা হয়ে বম পাড়া মারিয়ে কেওক্রাডাং চড়তে যান, পাহাড় চূড়ায় সেই সর্বোচ্চ লেকের সন্ধান পাবেন।
আর তারা খসতে দেখার সময় কেউ যদি ফুলের নাম নেন, তার পরের বছর বিয়ে হবে। শর্ত থাকে যে, মেয়েদের বেলায় বয়স অন্তঃত একুশ হতে হবে। কারণ, বাবা আদিনাথের মেয়ের বয়স ছিল একুশ। আর যদি ছেলেরা তারা খসতে দেখে ফুলের নাম কেউ নেয়, তাদের মিনিমাম বয়স পঁচিশ হতে হবে। কারণ, বাবা আদিনাথ সাত ভাইয়ের মধ্যে যাকে মেয়ের-জামাই বানানোর কথা মনে মনে ভাবছিলেন, তার বয়স ছিল পঁচিশ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×