somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ন্যূনতম ৪২ ভূত মোকাবেলা করতে হবে।। রেজা ঘটক

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের অসংখ্য শ্রমঘণ্টা রাজনৈতিক দুঃস্বপ্ন দেখিয়ে নষ্ট করা হয়েছে। হাজার হাজার ছেলেমেয়ের শিক্ষাজীবনে নেমে এসেছিল অন্ধকারের অমানিশা। নির্মম বলি হতে হয়েছিল ডাক্তার মিলন, নূর হোসেন সহ অসংখ্য স্বপ্নপুরুষের। স্বৈরাচার এরশাদের পতনের পর গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করার জন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হবে আমাদের তখন সেরকম স্বপ্ন দেখানো হয়েছিল। আমরা নব্বই পরবর্তীকালে বিএনপি'র দুই টার্ম (১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬) এবং আওয়ামী লীগের দুই টার্ম (১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০১৩) শাসনামলে সেই দুঃস্বপ্ন হারে হারে টের পেয়েছি। স্বৈরাচার পরবর্তী বিগত তেঁইশ বছরে বাংলাদেশে গণতান্ত্রিক সুশাসন বলতে যা বুঝায় তা আমরা স্বপ্নেও দেখিনি। বরং দুর্নীতি, ঘুষ, হত্যা, খুন, গুম, দখল, চাঁদাবাজী, টেন্ডারবাজী, হামলা, মামলা, জ্বালাও পোড়াও, ধর্মীয় উসকানী, সংখ্যালঘু নির্যাতন, দলীয়করণ, স্বজনপ্রীতি, নমিনেশান কেনাবেচার হাট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস, বৈষম্যমূলক বিভিন্ন চুক্তি, বিদেশি সাম্রাজ্যবাদী প্রভুদের লেজুরবৃত্তি, দলীয় কোন্দল, ছাত্র রাজনীতির অপব্যবহার, হরতাল, ধর্মঘট সহ অসংখ্য নেগেটিভ প্রপঞ্চের অভিজ্ঞতায় বাংলাদেশ হাঁপিয়ে উঠেছে। দূর ভবিষ্যতে সেই সংকা থেকে শীঘ্রই মুক্তি মিলবে বলেও কোনো লক্ষণ দেখা যায় না। সেই বিবেচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন ১৪ দলীয় আওয়ামী লীগ নের্তৃত্বাধীন জোট সরকারকে অন্তঃত ৪২ টি ভূত মোকাবেলা করে নির্বাচনী বৈতরণী পার হতে হবে। আলোচিত সেই ৪২ ভূত গুলো এমন হতে পারঃ-
১. পদ্মা সেতু দুর্নীতি প্রসঙ্গ আগামী নির্বাচনে অন্যতম ইস্যু হবে। আওয়ামী লীগকে পদ্মা সেতু নিয়ে জনগণের সামনে খোলামেলা একটা জায়গায় না আসতে পারলে এটি নির্বাচনের ভোটে ব্যাপক প্রভাব বিস্তার করবে।
২. সোনালী ব্যাংক-হলমার্ক কেলেংকারী আগামী নির্বাচনে একটি প্রধান ইস্যু হবে।
৩. ডেসটিনি মাল্টি কো-অপারেটিভ কেলেংকারী নির্বাচনে একটি প্রধান ইস্যু হবে।
৪. রেলওয়ে কেলেংকারী আগামী নির্বাচনে প্রভাব ফেলবে।
৫. বিশ্বজিত হত্যা আগামী নির্বাচনে অ্ন্যতম প্রধান ইস্যু হবে।
৬. চার সিটি কর্পোরেশানে হার একটি ইস্যু হবে।
৭. ঢাকা সিটি কর্পোরেশান বিভক্তি একটি ইস্যু হবে।
৮. নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উর্ধ্ব গতি ইস্যু হবে।
৯. বিএনপি নেতা ইলিয়াস আলী গুম অন্যতম প্রধান ইস্যু হবে।
১০. বিডিআর বিদ্রোহ অন্যতম ইস্যু হবে।
১১. সাংবাদিক দম্পতি সাগর-রুণি হত্যা অন্যতম ইস্যু হবে।
১২. গণ-জাগরণ মঞ্চ এবং হেফাজতে ইসলাম অন্যতম প্রধান ইস্যু হবে।
১৩. যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অন্যতম প্রধান ইস্যু হবে।
১৪. ভারতের সঙ্গে তিস্তা পানি চুক্তি অন্যতম ইস্যু হবে।
১৫. রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প অন্যতম ইস্যু হবে।
১৬. রামু বৌদ্ধ মন্দির জ্বালোনা এবং সংখ্যালঘু নির্যাতন অন্যতম ইস্যু হবে।
১৭. মন্ত্রী-এমপিদের দুর্নীতি অন্যতম প্রধান ইস্যু হবে।
১৮. আইসিটি বিচারকের স্কাইফ কথোপকথন ফাঁস অন্যতম ইস্যু হবে।
১৯. রানা প্লাজা ধ্বস ও তাজরীন ফ্যাসনে আগুন অন্যতম ইস্যু হবে।
২০. ছাত্রলীগের দৌরাত্ম অন্যতম ইস্যু হবে।
২১. গ্রামীন ব্যাংক ও প্রফেসর মোহাম্মদ ইউনুস নিয়ে বাড়াবাড়ি অন্যতম প্রধান ইস্যু হবে।
২২. ধর্ম নিয়ে রাজনীতি অন্যতম ইস্যু হবে।
২৩. টেন্ডারবাজী, চাঁদাবাজী ও দখলবাজী ইস্যু হবে।
২৪. খুন ও গুম ইস্যু হবে।
২৫. অতিরিক্ত ব্যাংক ঋণ ইস্যু হবে।
২৬. দলীয়করণ অন্যতম প্রধান ইস্যু হবে।
২৭. সরকারি অর্থের অপচয় ইস্যু হবে।
২৮. সামাজিক খাতের নিরাপত্তার চেয়ে দলীয় নিরাপত্তা অন্যতম প্রধান ইস্যু হবে।
২৯. ভারত তোষণ নীতি অন্যতম প্রধান ইস্যু হবে।
৩০. বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি, উন্নয়ন সহযোগী অন্যতম প্রধান ইস্যু হবে।
৩১. দলীয় কোন্দল অন্যতম প্রধান ইস্যু হবে।
৩২. নির্বাচন কমিশন অন্যতম প্রধান ইস্যু হবে।
৩৩. আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যতম প্রধান ইস্যু হবে।
৩৪. পররাষ্ট্র নীতির ব্যর্থতা অন্যতম ইস্যু হবে।
৩৫. সংবিধান সংশোধন অন্যতম প্রধান ইস্যু হবে।
৩৬. মামলা-হামলা ও রাজনৈতিক বিবেচনায় মামলা অন্যতম ইস্যু হবে।
৩৭. নমিনেশান বিক্রি অন্যতম ইস্যু হবে।
৩৮. কলেজ ছাত্র লিমন ইস্যু অন্যতম ইস্যু হবে।
৩৯. মিডিয়ার নেগেটিভ ও পজেটিভ প্রচার অন্যতম প্রধান ইস্যু হবে।
৪০. টিফকা চুক্তি অন্যতম ইস্যু হবে।
৪১. তেল-গ্যাস-জ্বালানী-বিদ্যুতের দাম অন্যতম প্রধান ইস্যু হবে।
৪২. অদক্ষ মন্ত্রীসভা এবং তাদের ব্যর্থতা অন্যতম প্রধান ইস্যু হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে তা প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি নানান ভেলকি দেখিয়ে শেষ পর্যন্ত একটা সমঝোতায় আসবে। কিন্তু নির্বাচনী বৈতরণী পার হতে আওযামী লীগ ও তাদের জোটকে উপরে উল্লেখিত ৪২টি ইস্যুর মোকাবেলা করেই সেই নির্বাচনী পরীক্ষায় নামতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ যতোই শিক্ষিত এবং রাজনৈতিক ভাবে সচেতন হবে ততোই ভণ্ড রাজনীতিবিদদের মুখোশ উন্মোচিত হবে। একুশ শতকে কেউ আর যেনো তেনো ভাবে একটা বুঝ দিয়ে যুবসমাজের ভোটকে অপব্যবহার করতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ৪২ টি ইস্যু মোকাবেলা করেই আওয়ামী লীগকে ভোট যুদ্ধে প্রতিপক্ষের সঙ্গে টিকে থাকতে হবে। আর যদি এসব বিষয়কে থোরাই কেয়ার না করে তাহলে আওয়ামী লীগের সামনে ভয়াবহ দুঃসময় অপেক্ষা করছে।
বাংলাদেশের মানুষ দূর অতীতের ঘটনা দ্রুত ভুলে যায়। নিকট অতীতকে বেশি মনে রাখে। তাই নিকট অতীতে সংঘটিত রাজনৈতিক ভুল বা ব্যর্থতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে না পারলে আওয়ামী লীগ কঠিন ভাবে ভুল পথে পা দেবে। আমার সম্পূর্ণ ব্যক্তিগত এই মূল্যায়নের সাথে কেউ দ্বিমত পোষণ করতে পারেন। কিন্তু এটা নিয়ে কেউ দয়া করে ভুল ব্যাখ্যার অপপ্রয়াস করবেন না।
পরবর্তী লেখায় বিএনপি ও ১৮ দলীয় জোটের একটি মূল্যায়ন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৪৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×