somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিচকক দ্য মাস্টার অব সাসপেন্স...

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'HITCHCOCK'(2012), A love story between influential filmmaker Alfred Hitchcock and wife Alma Reville during the filming of Psycho in 1959.

Director: Sacha Gervasi
Writers: John J. McLaughlin (screenplay), Stephen Rebello (book)

Stars: Anthony Hopkins, Helen Mirren, Scarlett Johansson

আলফ্রেড হিচকককে বলা হয় Master of suspense. আলফ্রেড হিচককের 'সাইকো' ছবি'র প্রেক্ষাপটে চলচ্চিত্রকার সাচা গার্ভাসি ২০১২ সালে নির্মাণ করলেন 'হিচকক' ছবিটি। ছবিতে হিচককের চরিত্রে অভিনয় করেছেন অ্যান্টনি হপকিন্স। আর হিচককের স্ত্রী আলমা রিভিলি'র চরিত্রে অভিনয় করেছেন হেলেন মিরেন। ছবিতে হিচককের চরিত্রটি পুরোপুরি ফুটিয়ে তুলেছেন হপকিন্স। 'সাইকো' ছবি'র শুটিংয়ের সময় হিচকক শুটিং ইউনিটের সবাইকে শুটিং শুরুর আগে নিজে শপথ করান। শুটিং ইউনিটের কেউ শুটিং চলাকালীন ইউনিটের বাইরে কারো কাছেই ছবি'র কোনো খবরাখবর প্রকাশ করতে পারবে না। 'সাইকো' শুটিং কালে হিচককের একবার চরম মেজাজ খারাপ হয়েছিল। শুটিং বন্ধ করে দিয়ে তিনি বাসায় চলে যান। কারণ, তার স্ত্রী এক লেখকের প্রেমে পড়েছিল যার হাতে নাতে প্রমাণ পেয়েই তার মনের দশা ওরকম হয়েছিল। হিচককের ছবি'র প্রধান বৈশিষ্ট্য ছবি'র শেষে তিনি নিজে একটা ছোট্ট ইন্টারভিউ দিতেন। এটাকে তিনি বলতেন সিগনেচার। আর ছবি'র যখন প্রিমিয়ার শো হত, হিচকক চলে যেতেন পর্দার পেছনে। সেখান থেকে তিনি লুকিয়ে লুকিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখতেন।
'সাইকো' ছবিতে বাথরুমে শাওয়ার করার সময় প্রেমিক তার প্রেমিকাকে খুন করতে উদ্দত হয়। এই সিনটি করতে গিয়ে হিচকক নিজেই নায়ককে দেখিয়ে দেন কিভাবে সত্যিকার ভয় লাগাতে হবে। নায়িকা মনে করেছিল তাকে বুঝি হিচকক সত্যি সত্যিই খুন করে ফেলবেন। পরে ওই নায়িকা'র শাওয়ার ছেড়ে গোছলে খুব সমস্যা হত। ওই সিনটা তার জীবনে এতো বেশি প্রভাব ফেলেছিল যে, সে আর শাওয়ারে গোছল করতে পারত না। হিচককের যারা 'দ্য বার্ড', 'সাইকো', 'দ্য ৩৯ স্টেপস', 'মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ', 'মার্ডার', 'নটোরিয়াস', বা 'ব্ল্যাকমেইল' ছবিগুলো দেখেছেন, তারা জানেন হিচকক সত্যকে কিভাবে চলচ্চিত্রায়ন করতেন। হিচকক নিজে বলতেন, আমার ছবি'র কোনো কিছুই মিথ্যে নয়, সবটুকুই সত্য'।
হিচকক 'সাইকো'র শুটিং করার সময় প্রযোজক বলছিলেন, বাথরুমে খুনের দৃশ্য আমেরিকায় দেখানো যাবে না। জবাবে হিচকক বলেছিলেন, তাহলে ফ্রান্সে দেখানো হবে। পরে অবশ্য 'সাইকো' ছবিটি গোটা দুনিয়ায় বাজিমাত করেছিল। এবং হিচককের সবচেয়ে ব্যবসাসফল ছবি 'সাইকো'। যারা হিচকককে বুঝতে চান, তারা সাচা গার্ভাসি'র 'হিচকক' ছবিটি দেখতে ভুলবেন না...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×