বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ দশম সাধারণ নির্বাচনের জন্য অন্তর্বতীকালীন সরকারের একটি রূপরেখা দিয়েছেন। ১৯৯৬ এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারে থাকা ২০ উপদেষ্টার মধ্যে থেকে ১০ জনের সমন্বয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব করেছেন তিনি। ওই ২০ জন থেকে আওয়ামী লীগ পাঁচ জন এবং বিএনপি পাঁচ জনের নাম প্রস্তাব করবে। সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে ওই সরকারের প্রধান করা হবে। প্রয়োজনে তাঁদের এই সংসদ ভেঙ্গে যাওয়ার আগে নির্বাচিত করে আনা যেতে পারে, যেভাবে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করা হয়। চলুন এবার আগে দেখে আসি ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধ্যায়ক সরকারের উপদেষ্টা কে কে ছিলেন। ১৯৯৬ সালে বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমানের নের্তৃত্বে যে দশ জন উপদেষ্টা ছিলেন তাঁরা হলেন-
০১. সৈয়দ ইশতিয়াক আহমেদ
০২. প্রফেসর মুহাম্মদ ইউনূস
০৩. অধ্যাপক মোঃ শামসুল হক
০৪. সেগুফতা বখত চৌধুরী
০৫. এজেডএ নাসিরউদ্দিন
০৬. মেজর জেনারেল (অব.) আবদুর রহমান খান
০৭. ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
০৮. সৈয়দ মঞ্জুর এলাহী
০৯. ড. নাজমা চৌধুরী
১০. ড.জামিলুর রেজা চৌধুরী
আর ২০০১ সালৈ বিচারপতি মোঃ লতিফুর রহমানের নের্তৃত্ব যে দশ জন উপদেষ্টা ছিলেন তাঁরা হলেন-
০১. সৈয়দ ইশতিয়াক আহমেদ
০২. বিচারপতি বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী
০৩. এএসএম শাহজাহান
০৪. সৈয়দ মঞ্জুর এলাহী
০৫. আবদুল মুয়ীদ চৌধুরী
০৬. একেএম আমানুল ইসলাম চৌধুরী
০৭. এম হাফিজ উদ্দিন খান
০৮. ব্রিগেডিয়ার (অব.) অধ্যাপক আবদুল মালেক
০৯. মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী
১০. রোকেয়া আফজাল রহমান
১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের মোট উপেদষ্টা ছিলেন ১০ + ১০ = ২০ জন ।
বিরোধীদলীয় নেত্রী যে ২০ জনের কথা বললেন, এখন একটু খেয়াল করলে দেখবেন ওই দুই সরকারের সময় সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ মঞ্জুর এলাহী উভয় সরকারে উপদেষ্টা ছিলেন।
উভয় সরকারে সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ মঞ্জুর এলাহী উপদেষ্টা ছিলেন। তার মানে ওই সরকার মিলে আসলে উপদেষ্টা সংখ্যা ১৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন তারা হলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ, ব্রিগেডিয়ার জে. (অব) আব্দুল মালেক, মেজর জেনারেল (অব) মইনুল হোসেন ও অধ্যাপক শামসুল হক। তার মানে বাকি থাকলো ১৪ জন। তাদের মধ্যে ৪ জন গুরুতর অসুস্থ। বাকি থাকলো ১০ জন। ওই ১০ জন থেকে ৪ জন বলে দিয়েছেন তারা দায়িত্ব নেবেন না। বাকি থাকলো ৬ জন। এই ৬ জনের মধ্যে প্রফেসর মুহম্মদ ইউনুস বিতর্কিত। বাকি থাকলো ৫ জন। তাইলে কেমনে কি!!!
এই ৫ জনের মধ্যে বিরোধীদলীয় নেত্রী সবার কাছে গ্রহনযোগ্য বলতে বুঝাতে চেয়েছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস সাহেবকে। অর্থ্যাৎ বিরোধীদলীয় নেত্রী নির্বাচনকালীন সরকারপ্রধান হিসেবে চাচ্ছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস সাহেবকে।
এখন আওয়ামী লীগ যদি এই প্রস্তাবে রাজী হয়, তো নির্বাচনকালীন সরকারপ্রধান হবেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রফেসর মুহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে আওয়ামী লীগের এখন যে সম্পর্ক তা থেকে সবাই বুঝতে পারেন, আওয়ামী লীগ প্রফেসর মুহাম্মদ ইউনূস সাহেবকে সরকারপ্রধান হিসেবে মানবে না। তো, এতো নতুন ধারার রাজনীতি'র কথা বলে বিরোধীদলীয় নেত্রী শেষে এটা কি প্রস্তাব করলেন!!!
আর বিএনপি ও আওয়ামী লীগ পাঁচ জন করে নাম দেবেন। দেশের অন্য দলগুলো কি জালের কাঠি? তার মানে বিএনপি ও আওয়ামী লীগ যাদের নাম দেবেন, তারা কি আর নিরপেক্ষ থাকবে? তারা তো সেই প্রস্তাবকারী দলের পক্ষে ওকালতি করবেন।
যারা মাত্র ১৮ জন প্রাক্তন উপদেষ্টা'র খবর ঠিক মতো রাখতে পারেন না, তারা কিভাবে দেশের ১৬ কোটি মানুষের খবর রাখবেন??? খোঁজখবর না নিয়ে আবার অনেক (বুদ্ধিমান প্রাণী) বিভিন্ন টিভি চ্যানেল বগরবগর করছেন এই ভুয়া ফর্মুলা নিয়ে। হায়রে অভাগা জাতি...
আগে হাতি ধরার জন্য হাতিখেদা পাতা হত। তারপর গোটা গ্রামবাসী দলবেধে ধাওয়া করত জঙ্গলী হাতি'র পালকে। তখন দু'একটা হাতি ভুল করে দলছুট হয়ে সেই হাতিখেদায় গিয়ে পড়তো। আর ধরা পড়তো জনতার হাতে। হাতিখেদা'র এই সুত্র বাংলাদেশের নির্বাচনকালীন সরকারের জন্য কেউ ফর্মুলা হিসেবে প্রস্তাব করলে কেমন হয়!!!
...সো, যে লাউ সেই কদু...বুঝছো মনু!!!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


