somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় কার নির্দেশ পালন করছে???

০৬ ই মে, ২০১৫ সকাল ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় ও সিটি করপোরেশান মিলে ঢাকার বিভিন্ন দেয়ালে আরবিতে 'যেখানে সেখানে প্রস্রাব না করার' যে বার্তা লিখে দিচ্ছে, তা কি আদৌ ধর্ম মন্ত্রণালয় ও সিটি করপোরেশান করছে? নাকি কোনো ধর্মান্ধ গোষ্ঠীর এটি একটি অভিনব কৌশল? এই কাজটি সত্যি সত্যিই বা কারা করছে? বাংলাদেশের শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান হলেও দেয়ালে লেখা এসব আরবি কয়জনে পড়তে পারে? যেখানে সেখানে প্রস্রাব বন্ধ করার জন্য আরবিতে দেয়াল লিখন করলেই সমস্যার সমাধান হয় কিনা সেটি কি আমাদের ধর্ম মন্ত্রণালয় বা সিটি করপোরেশানের আক্কেলে আছে?

পাবলিক টয়লেট না বানিয়ে আরবিতে দেয়াল লিখন কোনো সমাধান নয়, হে মুর্খ ধর্মমন্ত্রণালয় বা অকর্মন্য সিটি করপোরেশান। জনসংখ্যার সঙ্গে সাদৃশ্য রেখে পাবলিক টয়লেট বানাতে হবে। আরবিতে দেয়াল লিখন কোনো সমাধান নয়। বাংলাদেশে আরবিতে দেয়াল লিখন কেন বন্ধ করা হবে না, সে বিষয়ে আমি মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষন করছি। আইন করে এটা এখনই বন্ধ করা হোক। বিবিসি বলছে, বাংলাদেশের ধর্ম মন্ত্রী মতিউর রহমানের এক বার্তা সম্বলিত একটি ভিডিও এটা প্রচার করছে। আর পাশাপাশি ঢাকার বিভিন্ন দেয়ালে এই আরবি লেখার সংখ্যা বাড়ছে।

মাননীয় সরকার বাহাদুর, ধর্মমন্ত্রণালয়ের এ ধরনের মুর্খামি কোনোভাবেই গ্রহনযোগ্য হতে পারে না। ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান বিবিসিকে বলেন, আরবি ভাষা পবিত্র কোরানের ভাষা, তাই সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে আরবি ভাষার ব্যাপারে একটা ভীতি কাজ করে, তাই দেয়ালে আরবি লেখা দেখলে সেখানে লোকেরা প্রস্রাব করবে না। কত বড় মুর্খামি রে বাবা। এখনই এই বিষয়ে সতর্ক না হলে বাংলাদেশকে এই বিষয়ে চরম মূল্য দিতে হবে। এমনিতে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে ইসলামী জঙ্গিগোষ্ঠীর উত্থানকে আড়াল করার সরকারি প্রচেষ্টা দীর্ঘদিন ধরে হচ্ছে। ইতোমধ্যে বিজ্ঞানলেখক অভিজিৎ রায় হত্যাকে আল কায়েদা নিজেদের বলে দাবি করছে। এফবিআই এটাকে চালাতে চাচ্ছে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হিসেবে। এসবের মধ্যে ঢাকায় এভাবে আরবিতে দেয়াল লিখন করে যেখানে সেখানে প্রস্রাব করা বন্ধ করার কৌশল মোটেও কোনো সুস্থ মস্তিস্কের কাজ নয়। বিষয়টি নিয়ে সরকার নিরব থাকলে তা বাংলাদেশের জন্যই ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি নিয়ে আসবে। অতএব সাধু সময় থাকতে এসব মুর্খামি বন্ধ করুন।

................................
৬ মে ২০১৫
ঢাকা
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×