বাংলাদেশ টেলিকমুনিকেশান রেগুলেটরি কমিশন বা বিটিআরসি আমাদের কি কি সেবা দেয়? আমাদের মোবাইল ফোন কোম্পানিগুলো চব্বিশ ঘণ্টা এসএমএস পাঠিয়ে, সরাসরি ফোন করে এই যে সারাদিন ১৬ কোটি মানুষকে সারাক্ষণ বিরক্ত করছে, এটা দেখার দায়িত্ব কার? আমার খুব জানতে ইচ্ছে করে, ওরা কি প্রধানমন্ত্রীর মোবাইলেও এটা করে? টেলি যোগাযোগ মন্ত্রীর ফোনেও এটা করে? প্রধানবিচারপতির মোবাইলেও এটা করে?
মোবাইল কোম্পানিগুলো যদি এটা শুধু আম-পাবলিকের জন্য করে থাকে, তাহলে বিটিআরসি'র কাছে আমার একখান কথা আছে। মোবাইল কোম্পানিগুলো এভাবে পাবলিককে সারাক্ষণ বিরক্ত করার লাইসেন্স বিটিআরসি কিভাবে দেয়? টাকার বিনিময়ে মোবাইল সেবা আমরা নেই। আমরা তো ফাও ফাও বিরক্ত নেবার জন্য মোবাইল ব্যবহার করি না রে ভাই।
মোবাইল কোম্পানিগুলো এই যে মানুষকে সারাক্ষণ বিরক্ত করছে, এটা দেখার দায়িত্ব বিটিআরসি এড়াতে পারে না। টাকা দিয়ে সেবার পরিবর্তে মোবাইল ফোনগুলো এক্সট্রা বিরক্ত ধরিয়ে দিচ্ছেরে ভাই। এই বিরক্ত আমি আর নিতে পারছি না।
একান্ত প্রয়োজন না পরলে আমি এই মোবাইল ব্যবহারই করতাম না। মোবাইল কোম্পানিগুলো সারাদিনে যেভাবে বিরক্ত করছে, এটা মানুষের স্বাভাবিক সহ্যসীমাকে বারবার লংঘন করার সামিল।
ফেসবুকে আমার বন্ধু তালিকায় কি কোনো আইনজীবী আছেন? আমি মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে এই পাবলিককে বিরক্ত করার জন্য আইনগত ভাবেই নোটিশ করতে চাই।
এসএমএস-এর বিরক্ত তো আছেই। তার উপর এখন সরাসরি ফোন করে। এটা কোন উৎপাত? আমি তো টাকা দিয়ে উৎপাত কিনি নাই রে ভাই।
বিটিআরসি মোবাইল কোম্পানিগুলোর এই বিরক্তিকর ব্যাপারটিকে এড়িয়ে যেতে পারে না। মোবাইল কোম্পানিগুলো তাদের নিজস্ব ওফারগুলো নানান মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের জানাতে পারে। অন্তত মাসে একবার গ্রাহককে যদি এসএমএস করে তাদের সেবার কোনো আপডেট জানায়, সেটাও অনেকটা সহ্যের মধ্যে পরে।
কিন্তু রোজ একই বিষয়, ঘণ্টায় ঘণ্টায় একই বিষয়ে এসএমএস পাঠিয়ে মোবাইল কোম্পানিগুলো মানুষকে আসলে কি বুঝাতে চায়? অবস্থা দেখে মনে হয়, আমাদের মোবাইল কোম্পানিগুলোতেই পৃথিবীর সবচেয়ে চালাক-চতুর মানুষ নামের বিরক্তিকর প্রাণীগুলো বসে আছে। এরা মানুষকে আর কত ভাবে বিরক্ত করা যায়, তাই সারাক্ষণ গবেষণা করে বের করে।
সত্যি সত্যি আমি মোবাইল কোম্পানিগুলোর সারাদিনের এই বিরক্তিকর জ্বালায় অতিষ্ট। আর বিটিআরসি নিশ্চয়ই সবাইকে বিরক্ত করার লাইসেন্স মোবাইল কোম্পানিগুলোকে দেয় নাই।
মোবাইল ফোনের এই বিরক্ত কেন আমাকে বিনা পয়সায় সারাদিন হজম করতে হবে? মানুষকে বিরক্ত করার এই স্পর্ধা এরা কোথায় পেল? কাদের স্বার্থে পেল? কারা এদের সেই বিরক্ত করার লাইসেন্স দিয়েছে? বিটিআরসি কে অনুরোধ করব, দয়া করে মোবাইল কোম্পানিগুলোকে এসব বিরক্তিকর বিষয়গুলোকে বন্ধ করার নির্দেশ দিন।
.....................................
১৯ মে ২০১৫
ঢাকা

সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৫ দুপুর ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



