somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মহত্যার ৫ মাস পর বাংলাদেশে ব্যাংকের নিয়োগপত্র পেল সুক্তি!!!

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী তানজিনা আক্তার সুক্তির নামে নওয়াব ফয়জুন্নেসা হলের ২৩৬নং কক্ষের ঠিকানায় বাংলাদেশ ব্যাংকের চাকরির নিয়োগপত্র আসে গত ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে। বাংলাদেশ ব্যাংকের মহা-ব্যবস্থাপক নুর-উন-নাহার স্বাক্ষরিত ওই নিয়োগপত্রে বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (জেনারেল সাইড)’ পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তানজিনা আক্তার সুক্তিকে আগামী ৬ জানুয়ারির মধ্যে আবেদনের সমর্থনে প্রয়োজনীয় সকল সনদপত্র নিয়ে বাংলাদেশে ব্যাংকের প্রধান কার্যালয়ে যেতে বলা হয়েছে।

সুক্তির বন্ধুরা জানিয়েছে, শিক্ষা জীবন শেষ করে চার বছর পরেও কোনো চাকরি না পেয়ে হতাশায় ভুগতে ভুগতে গত ১ আগস্ট ২০১৫ তারিখে আত্মহত্যা করে সুক্তি। মানিকগঞ্জের ঘিওর থানার আরজ আলীর মেয়ে তানজিনা আক্তার সুক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর বাসা ভাড়া নিয়ে চাকরির জন্য পড়াশুনা করতেন। গত ১লা আগস্ট কর্মচারীদের আবাসিক এলাকার একটি বাসা থেকে সুক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়।

অথচ বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগপত্রটির মত কোনো একটি নিয়োগপত্র বাঁচিয়ে দিতে পারত সুক্তির জীবন। ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১ লা আগস্টের আগে সুক্তির ঠিকানায় এমন একটি নিয়োগপত্র পৌঁছালে আত্মহত্যা পরিহার করার সুযোগ ছিল সুক্তির। দুঃখজনক হল এখন ৬ জানুয়ারির মধ্যে সনদপত্র নিয়ে কোনো সুক্তি আর বাংলাদেশ ব্যাংকের এই চাকরিটি করতে যাবে না। চাকরি না পেয়ে যারা হতাশায় ভুগছেন, বা তাদের মধ্যে যারা আত্মহত্যার মত কঠিন সিদ্ধান্তের দোলাচলে দুলছেন, তাদের জন্য এই সংবাদটি একটি বটিকা হতে পারে। জীবন মানেই যুদ্ধ। আর সেই যুদ্ধে লড়াই করে বিজয়ী হওয়ার নামই আসলে জীবন। জীবনে কঠিন কঠিন লড়াই করে বিজয়ী হতে শিখুন। ভীরুদের মত আত্মহত্যা জীবনের কোনো সমাধান নয়।

............................
৫ জানুয়ারি ২০১৬

সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×