somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৬ সালে বাংলাদেশের হজ খরচ পাঁচ হাজার কোটি থেকে ছয় হাজার কোটি টাকা!!!

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ বছর মোট ১ লাখ ১৩ হাজার ৮৬৮ জন যাত্রী হজে যেতে পারবেন। সরকারিভাবে হজে যাবেন পাঁচ হাজার জন আর বেসরকারিভাবে যাবেন ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন। সরকারিভাবে রয়েছে দুটি হজ প্যাকেজ। কোরবানিসহ প্যাকেজে খরচ হবে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা। আর কোরবানি ছাড়া প্যাকেজে খরচ হবে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা। আর বেসরকারিভাবে মৌলিক ও অভিন্ন ব্যয় হবে ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। তাহলে চলুন একটু দেখি, কেবল হজ বাবদ কত কোটি টাকা খরচ করতে যাচ্ছে বাংলাদেশ!

যদি সবাই কোরবানি দেয় তাহলে ৫০০০ জন সরকারি হজযাত্রীর খরচ হবে ৩,৬০,০২৮ গুণ ৫,০০০ বা ১৮০ কোট ১ লাখ ৪০ হাজার টাকা। আর যদি কেউ কোরবানি না দেয় তাহলে ৫০০০ জন সরকারি হজযাত্রীর খরচ হবে ৩,০৪,৯০৩ গুণ ৫০০০ বা ১৫২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা।

যদি সবাই কোবানি দেয় তাহলে ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন বেসরকারি হজযাত্রীর প্রত্যেকের খরচ হবে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা প্লাস ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। মানে ৫ লাখ ১৫ হাজার ৪৬৯ টাকা। তাহলে মোট খরচ হবে ৫,১৫,৪৬৯ গুণ ১,০৮,৮৬৮ বা ৫,৬১১ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৯২ টাকা। আর যদি কোরবানি নে দেয় তাহলে ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন বেসরকারি হজযাত্রীর প্রত্যেকের খরচ হবে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা প্লাস ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। মানে ৪ লাখ ৬০ হাজার ৩৪৪ টাকা। তাহলে মোট খরচ হবে ৪,৬০,৩৪৪ গুণ ১,০৮,৮৬৮ বা ৫০১১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ৫৯২ টাকা।

সবাই যদি কোরবানি দেয় তাহলে বাংলাদেশীদের হজ খরচ হবে (১৮০ কোট ১ লাখ ৪০ হাজার + ৫,৬১১ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৯২ টাকা) বা ৫৭৯১ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৯২ টাকা। আর যদি কেউ কোরবানি না দেয় তাহলে বাংলাদেশীদের হজ খরচ হবে (১৫২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা + ৫০১১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ৫৯২ টাকা) বা ৫১৬৪ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৫৯২ টাকা।

অর্থ্যাৎ ২০১৬ সালে কেবল সরকারি ও বেসরকারিভাবে বাংলাদেশীদের হজ বাবদ খরচ হবে প্রায় পাঁচ হাজার কোটি থেকে ছয় হাজার কোটি টাকা। অন্যান্য আনুসঙ্গিক খরচ বাদে যার বেশিরভাগ আসলে যাবে সৌদি কোষাগারে। তো সৌদি আরব কেন বাংলাদেশকে পছন্দ করে এবার বোঝা গেল?

সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×