কোথায় যাচ্ছে বাংলাদেশ?!!
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনে হামলা হয়েছে। হামলা হয়েছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর পাঠাগারে। ওস্তাদ আলাউদ্দিন খাঁ যে বাড়িতে শেষ জীবন কাটিয়েছেন, বাংলা ভাষার পক্ষে গণপরিষদে প্রথম দাবি তুলেছিলেন যে ধীরেন্দ্রনাথ দত্ত, সেসব স্মৃতি বিজড়িত জায়গায় অত্যন্ত সুপরিকল্পিত ভাবেই হামলা হয়েছে। সুস্পষ্টভাবেই এই হামলাকারীরা বাংলাদেশের শত্রু। এরা বাংলা ভাষার শত্রু। এরা বাংলা সঙ্গীত ও সংস্কৃতির শত্রু। বিগত ৪৪ বছর ধরে এসব শত্রুদের কেবল বাংলাদেশে বংশবিস্তার ঘটেছে। এরা এখন আবার হামলা করার মত সামর্থ্য অর্জন করেছে। কারা এদের রাজনীতির আড়ালে লালন পালন করেছে, করছে? কারা এদের ব্যবসা, সম্পদ বাড়াতে সহযোগিতা করেছে? কারা এদের বিষদাঁত গজাতে সাহায্য করেছে? এরা সবাই আসলে বাংলাদেশের শত্রু। হামলার ঘটনার ছবি দেখে অনেককেই সনাক্ত করা সম্ভব। দেশের প্রচলিত আইনের আওতায় বিচার করাও সম্ভব। কিন্তু সেই বিচার কী হবে? নষ্ট রাজনীতির গ্যারাকলে সবকিছু আজ আটকে গেছে। কোথায় যাচ্ছে বাংলাদেশ?
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন