somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদ্বোধনের অপেক্ষায় অমর একুশে বইমেলা ২০১৬ !!!

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান এবার অমর একুশে বইমেলা শুরুর আগেই প্রকাশকদের 'উস্কানিমূলক লেখা' প্রকাশ না করতে 'সবক' দিয়েছেন। পাশাপাশি অমর একুশে বইমেলা চলার সময় লেখকদের মেলার আশেপাশের এলাকায় সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন। শনিবার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা শোনালেন আয়োজক বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

গত বছর আড়াই লাখ বর্গফুটের আয়তনে মেলা অনুষ্ঠিত হয়েছিল। এই বছরে চার লাখ ৭৮ হাজার বর্গফুটের পরিসরে মেলা আয়োজন করা হয়েছে। পরিসর বাড়ার পাশাপাশি মেলার সজা-সজ্জার পরিবর্তন আনা হয়েছে এবার। এবার বড় পরিসরে মেলা আয়োজনের কারণ হলো বাংলা একাডেমির হীরক জয়ন্তী উদযাপন। গত কয়েক বছর ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশুকর্নার থাকলেও এবার তা মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে নিয়ে যাওয়া হয়েছে।

গত বছর ৩৫১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছিল মেলায়, এবার সাড়ে চারশ প্রকাশনা প্রতিষ্ঠা অংশ নিচ্ছে। একাডেমি প্রাঙ্গণে ৮২টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩২০টি প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৯২টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমিসহ ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠানের এবার থাকছে ১৫টি প্যাভিলিয়ন।

এবারও একাডেমির নজরুল মঞ্চে এবং সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। বইমেলার দুই অংশেই ওয়াই-ফাই সুবিধা থাকবে। বইমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বই ৩০ শতাংশ কমিশনে এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানকে ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করার নির্দেশনা দিয়েছেন আয়োজক কমিটি।

শাহবাগ থানা সূত্র জানায়, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণ, দোয়েল চত্বর, শহীদ মিনার, টিএসসি এবং শাহবাগ মোড় পর্যন্ত পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এরই মধ্যে এসব এলাকায় ১২০টি ক্যামেরা বসানো হয়েছে। পর্যায়ক্রমে পুরো এলাকায় ২৫০টি ক্যামেরা বসানো হবে। পুলিশের পক্ষ থেকে বইমেলা প্রাঙ্গণ, প্রবেশ গেট, দোয়েল চত্বর, টিএসসি এলাকাসহ বিভিন্ন স্থানে আটটি ওয়াচ টাওয়ার বসানো হচ্ছে। তাছাড়া বইমেলা প্রাঙ্গণে র‌্যাবের পক্ষ থেকে আলাদা একটি ওয়াচ টাওয়ার বসানো হবে। বইমেলায় পুলিশের পক্ষ থেকে দুটি কন্ট্রোল রুম এবং র‌্যাবের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হবে। তাছাড়া টিএসসিতে পুলিশ ও র‌্যাবের একটি সমন্বিত কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, বইমেলাকে নির্বিঘ্ন করতে র‌্যাবের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বইমেলায় র‌্যাবের কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার থাকছে। তাছাড়া বইমেলার নিরাপত্তায় পোশাকধারী সদস্যের পাশাপাশি সাদা পোশাকের র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

আগামী পহেলা ফেব্রুয়ারি সোমবার বিকাল সাড়ে ৩টায় মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নজরুল সংগীত পরিবেশন করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী অনিন্দিতা কাজী। উদ্বোধনী অনুষ্ঠানেই দেওয়া হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫।

মেলার সময়সূচি:

ফেব্রুয়ারি মাসজুড়ে ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। তবে ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং ২১শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
.............................
৩১ জানুয়ারি ২০১৬
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৬
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×