somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়ি ভাড়া না দিলে নগরের ব্যাচেলররা যাবে কোথায়?

২৭ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর সারাদেশের ব্যাচেলর মেস ভাড়ায় আগের চেয়ে কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে। পুলিশের দাবি জঙ্গি কার্যক্রমে মেসবাড়ি ব্যবহার হচ্ছে। এ অবস্থায় শুধু ব্যাচেলর মেস নয়, সকল ভাড়াটিয়ার তথ্যই পুলিশ সংগ্রহ করছে। এসব তথ্য এখন যাচাই-বাছাই করা হচ্ছে। কেউ মিথ্যা তথ্য দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে মেস ভাড়া দিতে কোনো বাধা নেই। কিন্তু বাড়ির মালিকরা বাড়তি সতর্কতার কারণে এখন বাড়ি ছাড়ার নোটিশ দিচ্ছেন ব্যাচেলর ভাড়াটিয়াদের। এখন হাজার হাজার ব্যাচেলর তাহলে কোথায় যাবেন? চাকরি বা পড়াশোনার জন্য যেসব ব্যাচেলর শহরে আসেন, তারা তাহলে থাকবেন কোথায়?

সাম্প্রতিক জঙ্গি ইস্যুতে জননিরাপত্তার কারণে পুলিশ যে কারো তথ্যই সংগ্রহ করতে পারে। সংগৃহীত তথ্যের একটি সেন্ট্রাল ডাটাবেস থাকলে বিষয়টি নজরদারি করতে পুলিশের আরো সুবিধা হবে। নগর থেকে ব্যাচেলরদের তাড়িয়ে দিয়ে জঙ্গি সমস্যার আদৌ কোনো সমাধান হবে না। বরং এটি ভবিষ্যতে বুমেরাং হওয়ার আশংকা মোটেও উড়িয়ে দেওয়া যায় না। পুলিশ বরং নগরের প্রতিটি থানায় একটি সেল খুলতে পারে। যেখানে নগরের ব্যাচেলররা নিজ দায়িত্বে পুলিশের চাহিদা অনুযায়ী সকল তথ্য দিয়ে আসবে। বিনিময়ে পুলিশ একটি আইডি কার্ড ইস্যু করতে পারে। কারণ যারা এখন উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী তাদের কারো জাতীয় পরিচয়পত্র নেই। তাই এরকম ব্যাচেলরদের পুলিশকে নতুন আইডি কার্ড ইস্যুর দায়িত্ব নিতে হবে।

জননিরাপত্তার স্বার্থে কেবল মেসের সদস্যের কেন, সবারই তথ্য পুলিশের কাছে থাকা উচিত। অল্পসংখ্যক জঙ্গির অপরাধের দায় লাখ লাখ ব্যাচেলর মেস সদস্যের ওপর গণহারে চাপানো যাবে না। পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বাড়ির মালিক ও ভাড়াটিয়া সবাইকেই আন্তরিক হতে হবে। আবার কাউকে খামাখা পুলিশি হয়রানি করার কোনো ঘটনা যাতে না ঘটে সেই দিকটিকে পুলিশকেই নিশ্চিত করতে হবে। সবাইকে মনে রাখতে হবে নগরে আগুন লাগলে উপাসানালয় কিন্তু রক্ষা পায় না।

...................................
২৭ জুলাই ২০১৬
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:২১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×