somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলে গেলেন মহাশ্বেতা দেবী !!!!

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবাধিকার ও আদিবাসী অধিকার আন্দোলন কর্মী, 'হাজার চুরাশির মা' ও 'অরণ্যের অধিকার' খ্যাত লেখক মহাশ্বেতা দেবী আর নেই। দীর্ঘ রোগভোগের পর আজ বৃহস্পতিবার বেলা ৩.১৬ মিনিটে মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২২ মে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন এই নবতিপর সাহিত্যিক। কখনও একটু উন্নতি আবার কখনও অবনতি, শেষ কয়েকদিন এরকমই ছিল 'হাজার চুড়াশির মা'র শারীরিক অবস্থা।

তাঁর চিকিৎসার জন্য গঠিত হয়েছিল আট সদস্যের মেডিকেল টিম। চলছিল ডায়ালিসিস। মাঝে নবতিপর এই লেখিকার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ৯ জুলাই ভেন্টিলেশন দেওয়া হয়। গত সাতদিন আগে শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছিল। জীবনদায়ি মাধ্যম ছাড়াই শ্বাসপ্রশ্বাস নিতে সক্ষম হচ্ছিলেন তিনি। তবে ভেন্টিলেশন থেকে বের করা সম্ভব হয়নি।

মহাশ্বেতা দেবীর প্রয়াণে ট্যুইটারে শোকবার্তা জানান দিল্লি সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইট, 'ভারত এক অসাধারণ লেখিকাকে হারাল। বাংলা হারাল এক মা'কে। আমি আমার এক পথপ্রদর্শককে হারালাম। মহাশ্বেতাদি'র আত্মার শান্তি কামনা করি'। দিল্লি সফর কাটছাঁট করে কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী।

১৯২৬ সালের ১৪ জানুয়ারি তৎকালীন পূর্ববঙ্গের ঢাকায় জন্মগ্রহণ করেন মহাশ্বেতা দেবী। বাবা মণীশ ঘটক ও মা ধরিত্রী দেবী দু'জনই সাহিত্যের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তাঁর পিতা মনীশ ঘটক ছিলেন কল্লোল যুগের প্রখ্যাত সাহিত্যিক এবং তাঁর কাকা ছিলেন বিখ্যাত চিত্রপরিচালক ঋত্বিক ঘটক। দেশভাগের পর কলকাতায় চলে আসে তাঁর পরিবার। বিশ্বভারতী থেকে ইংরেজিতে অনার্স নিয়ে স্নাতক হন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে এমএ ডিগ্রী লাভ করেন।

বিয়ে করেন আইপিটিএ আন্দোলনের পুরোধা তথা নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যকে। তাঁর পুত্র নবারুণ ভট্টাচার্যও জীবনের শেষদিন পর্যন্ত সাহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। কর্মজীবনের শুরুতে কিছুদিন অধ্যাপনার পর কিছুদিন সাংবাদিকতাও করেন। তাঁর কর্মজীবনের অধিকাংশ সময়ই দলিতদের উপর অত্যাচার নিয়ে সোচ্চার ছিলেন। লেখায় বারে বারে উঠে আসত দলিতদের ছবি।

তাঁর লেখা বইগুলোর মধ্যে অন্যতম হাজার চুড়াশির মা, অরণ্যের অধিকার, অগ্নিগর্ভ। পেয়েছেন সাহিত্য আকাদেমি (১৯৭৯), পদ্মশ্রী (১৯৮৬), জ্ঞানপীঠ (১৯৯৬), রামন ম্যাগসাইসাই (১৯৯৭), পদ্মবিভূষণ (২০০৬), বঙ্গবিভূষণ (২০১১)-র মতো পুরস্কার। তাঁর লেখা কয়েকটি গল্প রুপোলি পর্দাতেও প্রদর্শিত হয়েছে। এরমধ্যে অন্যতম সংঘর্ষ, রুদালি, হাজার চুড়াশির মা।

.................................
২৮ জুলাই ২০১৬

সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×