somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোল্লারহাটের সোবহান মোল্লাকে আইনের আওতায় আনুন!!!

১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ব্যাঙের ছাতার মত হাজার হাজার গণমাধ্যম থাকলেও এসব গণমাধ্যমের কোনো নিজস্ব কণ্ঠস্বর টের পাওয়া যায় না। এরা ক্ষমতার সঙ্গে এক ধরনের ব্যালান্স গেম খেলে চলতেই অভ্যাস করেছে। তার তুলনায় বরং জুকারবার্গের ফেসবুক এখন অনেক জোড়ালো গণমাধ্যমের কাজ করছে বাংলাদেশে।

বাগেরহাটের মোল্লারহাটের সোবহান মোল্লা এক সংখ্যালঘু মহিলাকে ধর্ষন করার পরেও বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়ায় সেই খবরটি রহস্যময় কারণে নেই। মোল্লারহাটের পুলিশ প্রশাসনও সেই সুযোগে নিস্ক্রিয়। মোল্লারহাটের সোবহান মোল্লা কী স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়েও ক্ষমতাধর? স্বরাষ্ট্রমন্ত্রীর কানে কী এই খবরটি পৌঁছায়নি? নাকি এই খবরটি স্বয়ং দেশের প্রধানমন্ত্রী'র কানে পৌঁছালে তখন খবর হবে!

অথচ ঘটনার যে বর্ণনা শুনলাম, এতক্ষণে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, মোল্লারহাটের সাংসদসহ দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করে সোবহান মোল্লা'র নারীনক্ষত্র জেনে তাকে পাকরাও করার কথা ছিল! কথা ছিল ওই দুর্ভাগা মহিলাকে দেশের সবচেয়ে উন্নত হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার। কথা ছিল ওই মহিলার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার। কথা ছিল এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করার।

কিন্তু ঘটনার প্রায় সপ্তাহ পার হতে চললো, দেশের গোটা প্রশাসন আমাদের মিডিয়ার মত বোবা রয়ে গেল। এ কোন অসভ্য দেশে আছি আমরা!

ওই পরিবারটি এখন নিরাপত্তার অভাবে দেশ ছাড়লেই ওদের বাড়িঘর, জমি, সম্পত্তি সব হাতিয়ে নেওয়া যাবে, তাইতো? কী সহজ সমীকরণ! একটি দেশে এ ধরনের অপরাধমূলক ঘটনা যখন সকল স্তর থেকেই এভাবে অকাতরে প্রশ্রয় পায়, তখন বুঝতে হবে, এই ঘটনার পেছনে কোনো সুদূরপ্রসারী রাজনীতি আছে। এমন রাজনীতিতে কোনো সুবাতাস বয়ে আনে না। বরং এসব ঘটনা বাতাসের কানে কানে এ ধরনের রাজনীতিকে প্রত্যাখ্যানের আহবান জানায়। যা আমাদের শাসকরা ক্ষমতায় থাকাকালীন একদম টের পায় না।

মাননীয় শাসকবৃন্দ, হয় মোল্লারহাটের এই সংখ্যালঘু ভিকটিম পরিবারটির পাশে দাঁড়ান, নতুবা রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারে একযোগে ঘোষণা করুন, বাংলাদেশ থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যেন সকল সংখ্যালঘু পরিবারগুলো দেশ ত্যাগ করে চলে যায়। তাহলে তারা অন্তত জন্মভূমি এই বাপদাদা চৌদ্দ গুষ্ঠির দেশ হারালেও ইজ্জত বাঁচাতে সক্ষম হবে!

.............................
১৯ অক্টোবর ২০১৬
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×