somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিবের ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ!

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে ২৯৩ রানে অলআউট করার পর বাংলাদেশ ৭৪ ওভার খেলে তুলেছে ২২১ রান। টাইগার্সরা হারিয়েছে ৫টি উইকেট। টাইগার্স ক্যাপ্টেন আর মাত্র তিনটি বল খেলতে পারলে সাকিবের সঙ্গে অপরাজিত থাকতে পারতেন। সেটা আজকে দ্বিতীয় আপসেট।

প্রথম আপসেট তামিম ইকবালের ইংল্যান্ডের বিপক্ষে আবারো সেঞ্চুরি মিস। তামিম ৭৯ রান করে আউট হন। টাইগার্স শিবিরে সবচেয়ে ভরসার যিনি সেই মোমিনুল হক মাত্র তিন বল মোকাবেলা করে মইন আলী'র দ্বিতীয় শিকার হন। এর আগে ইমরুল কায়েসের উইকেট তুলে নিয়ে মইন আলী ইংলিশ শিবিরের জন্য প্রথম সস্তি নিয়ে আসেন। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ২২১ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান নটআউট ৩১ রানে আর ০ রানে অপরাজিত নাউটওয়াচম্যান শফিউল ইসলাম।

প্রথম দিনে ইংলিশ শিবিরের আতংক টাইগার্সদের নিউ সেনশান টেস্ট ডেব্যুট মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় দিন সকালে স্টুয়ার্ড ব্রোডের উইকেটটি নিয়ে প্রথম ইনিংসে ৬ উইকেট নেবার গৌরব অর্জন করেন। মিরাজকে বলা হচ্ছে টাইগার্সদের নয়া সাকিব। অনুর্ধ্ব-১৯ দলে মিরাজ ব্যাটসম্যান হিসেবে দারুণ সাফল্য দেখানোর পর এবার টেস্টের জন্য ডাক পায়। কিন্তু চট্টগ্রামের ডাস্ট উইকেট স্পিন ফেবার হওয়ার কারণে টাইগার্স ক্যাপ্টেন মুশফিক ডেব্যু হওয়া স্পিনার মিরাজের উপর যে ভরসা করেছেন, তার শতভাগ দিয়েছেন মিরাজ। টেস্ট ডেব্যুতে প্রথম ইনিংসে ৩৯.৫ ওভার বল করে ৮০ রান দিয়ে ৬ উইকেট নিয়ে গোটা বিশ্বকেই চমকে দিলেন মিরাজ। আহা কী জাদুময় এক অভিষেক।

দ্বিতীয় দিনেই চট্টগ্রাম টেস্টের পেস রহস্যময় আচরণ শুরু করেছে। এমন ডাস্ট উইকেটে রান তোলা ব্যাটসম্যানদের জন্য খুব কঠিন কাজ। যে কোনো সেট ব্যাটসম্যান যে কোনো বলেই একটু অসর্ক হলেই আউট হয়ে যেতে পারেন। যেমনটি দেখা গেছে বাংলাদেশের ইমরুল কায়েস, মোমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহমানের বেলায়। দিনের খেলা শেষ হবার আর মাত্র দুই ওভার তিন বল বাকি, তখন টাইগার্স ক্যাপ্টেন যেভাবে কনফিডেন্সের অভাবে আউট হলেন, এটা এখন ইংলিশ শিবিরে নতুন আশা জাগাতে পারে। কিন্তু মাঠের দুই আম্পায়ার কোন যুক্তিতে ফ্লাডলাইট জ্বালিয়ে শেষ তিন ওভার খেলা চালালেন, এটার কোনো ব্যাখ্যা টেস্ট ক্রিকেটে নাই! ইংলিশ ক্যাপ্টেন আলস্টার কুক সেই সুযোগটি কাজে লাগিয়ে টাইগার্স ক্যাপ্টেনের উইকেটটি তুলতে পেরেছেন!

আগামীকাল সকালে সাকিব আর নাইটওয়াচম্যান শফিউল যদি প্রথম সেশনটা পার করতে পারে, তাহলে লাঞ্চের আগে বাংলাদেশ প্রথম ইনিংসে লিড নিয়ে নেবে। আবার যদি সকালের কুয়াশাকে কাজে লাগিয়ে স্টুয়ার্ট ব্রোড বা গ্যারেথ বেট্টি টাইগার্স শিবিরে আতংক ধরিয়ে দেয়, সেক্ষেত্রে প্রথম ইনিংসে ইংল্যান্ড লিডও নিয়ে নিতে পারে। কিন্তু বাংলাদেশের হাতে এখনো সাকিব আর সাব্বিরের মত দুইজন ব্যাটসম্যান রয়েছে। মেহেদি হাসান মিরাজও একজন স্বীকৃত ব্যাটসম্যান। সেই হিসাবে প্রথম টেস্টে কালকের সকালের প্রথম সেশনটাই এই টেস্টের রেজাল্টের আগাম পূর্বাভাস দেবে বলে আমি মনে করি।

তৃতীয় দিন সকালের সেশনে যারা এগিয়ে থাকবে এই টেস্টের রেজাল্ট তারাই ছিনিয়ে নেবে। টাইগার্সদের হাতে এখনো সেই সম্ভাবনা রয়েছে। কারণ ডাস্ট উইকেটের আচরণ দুপুরের দিকে আবার বদলে যাবে। তখন ব্যাটে রান আসবে। আগামীকাল টাইগার্সরা প্রথম ইনিংস কতোটা লম্বা করতে পারবে, তার উপর এই টেস্টের রেজাল্ট নির্ভর করে। বিশেষ করে কাল সকালের প্রথম সেশানটা। সাকিবের ব্যাটের দিকে এখন তাকিয়ে আছে বাংলাদেশ। সাকিব, সাব্বির, মিরাজরা প্রথম ইনিংসে যদি মোটামুটি ১০০ রানের একটা লিড এনে দিতে পারে, তাহলে এই টেস্ট টাইগার্সদের পক্ষে যাবে। আর যদি প্রথম ইনিংসে বাংলাদেশ লিড না পায়, তাহলে ইংলিশ ক্যাপ্টেন কুক প্রথম ইনিংসে যেভাবে ব্যর্থ হয়েছেন, তা পুষিয়ে এই টেস্ট নিজেদের করার জন্য প্রয়োজনীয় সব চেষ্টাই করবেন।

বাংলাদেশ সফর শেষ করার পর ভারতের বিপক্ষে ইংল্যান্ডের পাঁচ টেস্ট সিরিজের অনুশীলনটা ইংলিশরা বাংলাদেশের উপর দিয়ে নিরীক্ষা করার যে মিশন নিয়েছে, এখন সেটাকে নস্যাৎ করার দায়িত্ব আমাদের ব্যাটসম্যানদের উপর বর্তায়। কারণ, চট্টগ্রাম টেস্টে রেজাল্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কাল যারা ভালো খেলবে, এই টেস্ট তারাই জিতবে। এটাই আমার ধারণা।

চট্টগ্রাম টেস্টের সংক্ষিপ্ত স্কোর:
প্রথম ইনিংস:
ইংল্যান্ড: ২৯৩ (মইন আলী ৬৮, মেহেদি হাসান মিরাজ ৬/৮০)
বাংলাদেশ: ২২১/৫ (সাকিব ৩১*, শফিউল ০*, মইন আলী ২/৬৬)
ইংল্যান্ডের এখনো ৭২ রানের লিড

.................................
২১ অক্টোবর ২০১৬

সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×