somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সাংবিধানিক জটিলতা সংক্রান্ত জিজ্ঞাসা!

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দশম সংসদের মেয়াদ শেষ হবে ২৮ জানুয়ারি ২০১৯। কারণ দশম সংসদ গঠিত হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে একাদশ জাতীয় নির্বাচনে যারা সাংসদ নির্বাচিত হলেন, যদি আগামী সপ্তাহে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে, তাহলে সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নতুন একাদশ সংসদ সদস্যদের শপথ নিতে হবে।


অর্থ্যাৎ ৬ বা ৭ জানুয়ারি ২০১৯ তারিখে যদি একাদশ সংসদের নির্বাচিত সাংসদগণ শপথ নেন, তাহলে ২৮ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত বাংলাদেশে দশম ও একাদশ সাংসদ উভয়ের অস্তিত্ব বর্তমান থাকবে। তখন কার্যত দেশে মোট সাংসদ হবেন দশম সংসদের ৩৫০ (সংরক্ষিত ৫০ জন নারী সাংসদসহ)+ একাদশ সংসদের ৩০০= ৬৫০ জন।

অর্থ্যাৎ একাদশ সাংসদের শপথ অনুষ্ঠান যেমন বাধ্যতামূলক তেমনি ২৮ জানুয়ারি ২০১৯ তারিখের আগে কোনোভাবেই একাদশ সংসদ কার্যকর হচ্ছে না। একাদশ সংসদের শপথ অনুষ্ঠানের তারিখ থেকে ২৮ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত বা দশম সংসদের মেয়াদ শেষ হবার পূর্ব পর্যন্ত বাংলাদেশে কার্যত ৬৫০ জন সাংসদ দেখা যাবে।

যদিও দশম সংসদের অনেক সাংসদ একাদশ সংসদে আবারো নির্বাচিত হয়েছেন। সেটা অন্য প্রসঙ্গ। প্রশ্ন হলো, একাদশ সংসদের সদস্যগণ শপথ নেবার পরেও ২৮ জানুয়ারি ২০১৯ তারিখের আগে একাদশ সংসদ কার্যকর হচ্ছে না। তাহলে কী সংবিধানে দশম ও একাদশ সংসদের মধ্যে একটি ডুয়োলিটি সমস্যা থেকে যাবে? অর্থ্যাৎ ২৮ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত সংবিধানের কোন আইনের সুযোগে এই ডুয়োলিটি বৈধ?

আমি যে প্রশ্নটি উত্থাপন করলাম, এটি ২৮ জানুয়ারি ২০১৯ তারিখের পর আর ভেলিড নয়। কারণ ২৯ জানুয়ারি ২০১৯ থেকে একাদশ সংসদ অটোমেটিক কার্যকর হবে। কিন্তু একাদশ সংসদের সদস্যদের শপথ থেকে ২৮ জানুয়ারি ২০১৯ পর্যন্ত এই ডুয়োলিটি কী আমাদের সংবিধান সম্মত?

কারণ সংবিধানে ৩০০ জন নির্বাচিত সংসদ সদস্য ও ৫০ জন সংরক্ষিত নারী সাংসদের অস্তিত্বই কেবল বর্ণনা করা আছে। একাদশ সংসদ কার্যকর হবার পর সংরক্ষিত ৫০ জন নারী সাংসদ নির্বাচনের ধারাবাহিকতা আসবে। কিন্তু একাদশ সংসদের শপথ থেকে একাদশ সংসদ কার্যকর হওয়া পর্যন্ত ডুয়োলিটি দূর হবে কীভাবে?

-------------------------
১ জানুয়ারি ২০১৯
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলিফ ওয়ার্ক - আবুল মনসুর আহমেদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই জুলাই, ২০২৬ রাত ৮:০৮




রিলিফ ওয়ার্ক
- আবুল মনসুর আহমেদ


বন্যা ।
সারা দেশ ভাসিয়া গিয়াছে। গ্রামকে গ্রাম ধুধু করিতেছে। বিস্তীর্ণ জলরাশির কোথাও কোথাও ঘরের চাল ও বাশের ঝাড়ের ডগা জাগাইয়া লোকালয়ের অস্তিত্ব ঘোষণা করিতেছে। এই... ...বাকিটুকু পড়ুন

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×