somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমর একুশে বইমেলার ডায়েরি-৯

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমবার ছিল অমর একুশে গ্রন্থমেলার নবম দিন। বইমেলায় লোকসমাগম বেশ ভালোই ছিল। সেই তুলনায় বইয়ের খুব একটা বিক্রি নজরে পড়েনি। বইমেলায় সবাই আড্ডা দিতে যাচ্ছে। নতুন বই দেখতে যাচ্ছে। নিজেদের নতুন বইয়ের ঘ্রাণ নিতে যাচ্ছে। আজ আমার বইমেলায় একটু আর্লি যাওয়া হয়েছে। আজ 'লেখক বলছি' মঞ্চে কথা বলেছেন কবি সৈয়দ তারিক, কবি ও নির্মাতা টোকন ঠাকুর ও কথাশিল্পী সাগুফতা শারমীন তানিয়া।


লিটলম্যাগ কর্নারে ছোটকাগজ করাতকল প্রকাশ করেছে দ্রষ্টব্য সম্পাদক কবি ও গল্পকার কামরুল হুদা পথিক এর গল্পের বই 'চাকার নিচে জীবন থেঁতলে যাচ্ছে' এবং কবি শাফি সমুদ্র'র তৃতীয় কাব্যগ্রন্থ 'মর্গে উপাসনা'। বই দু'টির প্রচ্ছদ করেছেন শিল্পী চারু পিন্টু। পাওয়া যাচ্ছে লিটল ম্যাগ চত্বরে দ্রষ্টব্য ও করাতকলের স্টলে। নওরোজ কিতাবিস্তান প্রকাশনী প্রকাশ করেছে কবি মাহমুদুল হাসান মাছুম-এর তৃতীয় কাব্যগ্রন্থ 'হিমঘরে পাখিসঙ্গ'।

প্রথমা প্রকাশ করেছে কবি-গীতিকার ও নির্মাতা কামরুজ্জামান কামু'র কবিতার বই 'আমাকে এবার পিছমোড়া করো'। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী সব্যসাচী হাজরা। প্রথমা প্রকাশ করেছে আলতাফ পারভেজ-এর 'মিঞা অসমিয়া এনআরসি: আসামে জাতিবাদী বিদ্বেষ ও বাংলাদেশ'। জার্নিম্যান বুকস প্রকাশ করেছে 'গুলজারের কবিতা', ভাষান্তর করেছেন সাবেরা তাবাসসুম।


আজ বইমেলায় ব্যাপক আড্ডা হয়েছে। ব্যাপক গানবাজনা হয়েছে লিটলম্যাগ চত্বরে। যাদের সাথে দেখা ও আড্ডা হয়েছে তারা হলেন কবি ও নির্মাতা টোকন ঠাকুর, কবি মাহমুদুল হাসান মাছুম, কথাশিল্পী সাগুফতা শারমীন তানিয়া, কবি শাফি সমুদ্র, কথাশিল্পী কাজল শাহনেওয়াজ, কথাশিল্পী প্রশান্ত মৃধা, কথাশিল্পী স্বকৃত নোমান, কথাশিল্পী মোজাফফর হোসেন, কথাশিল্পী খালিদ মারুফ, কথাশিল্পী মণি হায়দার, কবি সৈয়দ তারিক, শিল্পী চারু পিন্টু, কবি শিমুল সালাহউদ্দিন, কথাশিল্পী জেসমিন চৌধুরী, কবি অমিতাভ পাল, কবি ফরহাদ নাইয়া, প্রকাশক মজিবর রহমান খোকা, কথাশিল্পী মোহিত কামাল, কথাশিল্পী জুলফিয়া ইসলাম, অনুবাদক ফারহানা আজিম শিউলী, প্রকাশক রুম্মান তার্শফিক, গবেষক রঞ্জনা বিশ্বাস, শিল্পী শেখ সাহেদ আলী, কমরেড নুরুজ্জামান দেলোয়ার, কমরেড আকরামুল হক, কমরেড ইফতেখার আহমেদ বাবু, কবি অহ নওরোজ প্রমুখের সাথে।

বইমেলায় আসুন। ভালো বইয়ের খবর জানান, জানুন। প্রিয়জনকে বই উপহার দিন। যে বইটি আপনি এখনো পড়েননি, সেটি আপনার কাছে একদম নতুন বই। একটি ভালো বই আপনার খুব ভালো বন্ধু হতে পারে। অতএব বই কিনুন। বন্ধুদের ভালো বই উপহার দিন। সবাইকে একুশের শুভেচ্ছা।

----------------------
বইমেলা থেকে ফিরে
রেজা ঘটক
কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×