somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য বলা যাবে না

৩১ শে মার্চ, ২০২১ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা এমন একটি সময়ে বসবাস করছি যেখানে সত্য বলা যায় না। সত্য বললে শাসকের রক্তচক্ষু আপনাকে তীলে তীলে নিঃশেষ করে দেবে। আপনার মুখের সত্য কথা আটকানোর জন্য রয়েছে কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইন, যা একটি কালো আইন। আপনি কিছু বললেই কারো না কারো অনুভূতিতে আঘাত লাগে!

বাংলাদেশে বর্তমান সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে আপনি উচিত কথা বলতে পারেন না। সংবাদপত্রের কোনো স্বাধীনতা নাই। আমাদের সাংবাদিকগণ সরকারের প্রেসনোট মেনেই দায় সারেন। আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ নাই। নো ফ্রিডম অব স্পিস। নো ফ্রিডম অব এক্সপ্রেশান। ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে আপনি ইচ্ছে করলেও সবকথা প্রাণখুলে বলতে পারবেন না।


এরকম একটি সংকটময় সময়ে আমরা যারা লেখালেখি করি, তাদের কলম বন্ধ। আমরা ধীরে ধীরে দম বন্ধ হয়ে মারা যাচ্ছি। আমরা লেখক মুশতাকের পরিণতি দেখেছি। আমরা কার্টুনিস্ট কিশোরের পরিণতি দেখেছি। তাই এদেশে নতুন কোনো মোশতাক বা কিশোর হতে কেউ চায় না। আমরা ধীরে ধীরে ছা পোষা কেরানি হয়ে যাচ্ছি। শাসকরা যে পূজায় টুষ্ট আমরা সবাই সেই রকম অর্ঘ্য দিচ্ছি। পূজারীকে খুশি করতে তার ইচ্ছায় অর্ঘ্য দিচ্ছি!

আমি মনে করি, যে লেখায় মানুষের অনুভূতিতে কোনো ছাপ ফেলতে পারে না, সেই লেখা কোনো লেখাই না। রাম-শ্যাম, জদু-মধু, লাইলি-মজনু, ফরহাদ-শিরিন এরকম প্রেমের উপন্যাস লিখলে এখন আর তা চলে না। লেখায় যদি আগুন না থাকে সেই লেখা আমি গাটের পয়সা খরচ করে কিনব কেন?

এবছর আমি 'সত্য বলা যাবে না' নামে একটি মুক্ত গদ্যের বই করেছি। এই বইতে পিয়র সাহিত্য যেমন আছে, তেমনি আছে সমকালীন নানান নিবন্ধ। যা ঠিক গল্প বা প্রবন্ধ নয়। তাই বইটিকে আমি মুক্ত গদ্যের বই বলছি। বিদ্যমান মধ্যযুগীয় বর্বতার মধ্যেও যতটুকু সত্য প্রকাশ করা সম্ভব, তা এই বইতে বলার চেষ্টা করেছি। বইটির একটি বিশাল অংশজুড়ে করোনা মহামারীর নানান অনুসঙ্গ ব্যাখ্যা করেছি।

যারা আমার লেখা পছন্দ করেন, তারা এই বইটি থেকে সমকালীন বাংলাদেশের একটি চিত্র পেতে পারেন। 'সত্য বলা যাবে না' প্রকাশ করেছে পাললিক সৌরভ। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার ২৪ নম্বর স্টলে। এছাড়া ঘরে বসে রকমারি ডট কম বা কানামাছি ডট কম থেকেও আপনি বইটি কিনতে পারবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২১ রাত ১:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×