somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

#বাংলাদেশের_স্বাধীনতার_সুবর্ণ_জয়ন্তী_ও_কিছু_এলোমেলো_ভাবনা!

২২ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে দেশে নানান কিসিমের অনুষ্ঠান হয়েছে এবং হচ্ছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইতিহাসের নির্মোহ নিরপেক্ষ পুনঃপাঠ করার জন্য এবং নতুন প্রজন্মকে তা গ্রন্থ আকারে জানানোর জন্য কী সত্যি সত্যি কোন উদ্যোগ নেওয়া হয়েছে? এত হাজার হাজার অনুষ্ঠান, এসব তো কারো মনে থাকবে না! কারণ এসব অনুষ্ঠান প্রায় সবগুলোই জনবিচ্ছিন্ন অনুষ্ঠান। ৫০ বছরে নতুন প্রজন্মের হাতে আমরা আদতে কী দিলাম?

আমাদের একটি বাংলা একাডেমি রয়েছে, আমাদের একটি শিল্পকলা একাডেমি রয়েছে, আমাদের একটি জাতীয় জাদুঘর রয়েছে, আমাদের একটি সংস্কৃতি মন্ত্রণালয় রয়েছে, অথচ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং পরবর্তীকালের ৫০ বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, সাহিত্য, দর্শন, সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় ইতিহাস নিয়ে কী রাষ্ট্রীয়ভাবে অন্তত একটি মানসম্মত গ্রন্থ করার জন্য কেউ কোনো প্রয়োজন অনুভব করলো না? এটা কেমন সুবর্ণ জয়ন্তী উদযাপন?

নতুন প্রজন্মের কাছে আমরা কী রেখে যাচ্ছি? আমি মনে করি- স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে অন্তত বিভিন্ন বিষয়-ভিত্তিক ৫০টি মানসম্পন্ন গুরুত্বপূর্ণ জাতীয় গ্রন্থ প্রণয়ন করা উচিত ছিল। দেশে এত হাজার হাজার বুদ্ধিজীবী, এত হাজার হাজার উপদেষ্টা, কমিটি-উপকমিটি, এত হাজার হাজার ভুইফোঁড় সংগঠন, এত হাজার হাজার প্রকাশনা সংস্থা, এত কোটি কোটি টাকার রাষ্ট্রীয় শ্রাদ্ধ, কোথাও নতুন প্রজন্মের জন্য ৫০টি গুরুত্বপূর্ণ জাতীয় বই প্রণয়ন করার উদ্যোগ চোখে পরলো না কেন?

শুধু বই কেন, বাংলাদেশের ৫০ বছরের ঐতিহ্য নিয়ে কেন ৫০টি চলচ্চিত্র বানানো হবে না? ৫০ বছরের অর্জনকে নিয়ে কেন ৫০টি পেইন্টিংকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে তালিকাভুক্ত করা হবে না? রাষ্ট্রীয়ভাবে কেন ৫০টি গানকে জাতীয় গুরুত্বপূর্ণ সংগীতের মর্যাদা দেওয়া হবে না? বিভিন্ন বিষয়ে কেন ৫০ জন বিশিষ্ট নাগরিককে নতুন প্রজন্মের কাছে আলাদাভাবে পরিচিত করানো হবে না?

৫০ জন কবি'র গুরুত্বপূর্ণ ৫০টি কবিতার কেন একটি সংকলন হবে না? ৫০ জন কথাসাহিত্যিকের গুরুত্বপূর্ণ ৫০টি উপন্যাসের কেন একটি সংকলন হবে না? ৫০ জন গল্পকারের গুরুত্বপূর্ণ ৫০টি গল্প নিয়ে কেন একটি সংকলন হবে না? ৫০ জন শিশুসাহিত্যিকের গুরুত্বপূর্ণ ৫০টি লেখা নিয়ে কেন একটি সংকলন হবে না? ৫০ জন গবেষকের গুরুত্বপূর্ণ ৫০টি গবেষণা নিয়ে কেন একটি সংকলন হবে না?

এরকম ৫০-এর গুণিতক অসংখ্য আইডিয়া নিয়ে আমরা প্রচুর গ্রন্থ সংকলন করার উদ্যোগ নিতে পারতাম। নতুন প্রজন্মের কাছে এই গ্রন্থগুলো অমূল্য সম্পদ হতে পারতো। বাংলাদেশ কীভাবে স্বাধীনতা অর্জন করলো, বীরবাঙালির কোথায় কোথায় কি কি অবদান, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি এবং ৫০ বছরের অর্জনকে নতুন প্রজন্মের কাছে গ্রন্থ আকারে তুলে ধরার দায়িত্ব ছিল স্বয়ং রাষ্ট্রের। রাষ্ট্র ব্যর্থ হলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে এ ধরনের গ্রন্থ হতে পারতো।

৫০ বছরে আমাদের সাংবাদিকতার ইতিহাসের কেন একটি গুরুত্বপূর্ণ সংকলন থাকবে না? আমরা নতুন প্রজন্মের পড়ার জন্য কী কিছুই করার পরিকল্পনা রাষ্ট্রীয়ভাবে করতে জানি না, নাকি করতে পারি না? নাকি আমাদের বইয়ের প্রতি কোনোই আগ্রহ নাই? নাকি নতুন প্রজন্ম ভীনদেশি গবেষকদের লেখা বই সংগ্রহ করে বাংলাদেশ সম্পর্কে ভবিষ্যতে জানবে বলেই আমরা ধরে নিয়েছি?

আমরা কী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন প্রজন্মকে অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ বইয়ের সংকলন উপহার দিতে পারি না? তাহলে এত হাজার হাজার অনুষ্ঠান, কোটি কোটি টাকার শ্রাদ্ধ সবতো দিনশেষে কারো মনে থাকবে না! বইয়ের প্রতি একটি জাতি যতক্ষণ মনোনিবেশ করতে না জানবে, ততদিন সেই জাতি পিছিয়ে থাকবে। মনে রাখবেন- বইয়ের ক্ষমতা যে কোনো শাসকের ক্ষমতার চেয়ে কয়েক হাজার গুণ বেশি।

২২ জুলাই ২০২১
ঢাকা
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×