
এই রকম বৃদ্ধ রিক্সা চালক সবসময় আমরা দেখি। এমন কি উনাদের রিক্সার মাধ্যমেও যাথায়াত করি। মাঝে মাঝে নিজের লজ্জা হয়, পিতৃসম একজন লোকের রিক্সায় আমি চড়ছি, আর উনি আমাকে টানছে; কতইনা লজ্জার! এই মানবতাবোধ থেকে, মাঝে মাঝে উঠতেই ইচ্ছে হয় না। কিন্তু যখন উনাদের রিক্সায় না উঠে অন্যের রিক্সায় উঠি তখন দেখি এই বৃদ্ধ লোকগুলো মুখ গোমরাহ করে আমার দিকে তাকিয়ে থাকে। তখন আরো খারাপ লাগে।
এখন কি আমার উচিত উনাদের মতো পিতৃসম একজন বৃদ্ধ লোকের রিক্সায় উঠে উনাকে সাহায্য করা?
নাকি উনার রিক্সায় না উঠে অন্যের রিক্সায় উঠা?
নাকি উনাকে রিক্সায় বসিয়ে আমিই চালক হবো??
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



