somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলেক্সানডার পুশকিন -এর কবিতা / অনুবাদ : রেজা নুর

০৫ ই মে, ২০১২ সকাল ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



[ আলেক্সানডার পুশকিন ( Alexander Pushkin, 1799-1837 ) রাশিয়ার সব কবিদের গুরু। তিনি যখন লিখতে শুরু করেন তখন রাশিয়ান সাহিত্যের ভান্ডার ছিলো অপ্রতুল। মাত্র ৩৭ বছর বয়সে মৃত্যুর সময় তিনি শুধু সাহিত্য সম্ভারই গড়ে যাননি, নিজেকে সাফল্যের চূড়ায় সমাসীন করেছেন। রাশিয়ার পরবর্তীকালের সব লেখকই তাঁর কাছে গভীর ঋণের কথা স্বীকার করেন অকপটে। আজও পুশকিন ঐতিহাসিক কোনো অস্তিত্ব নন, বরং জীবন্ত উপস্থিতি হিসেবে গণ্য। গদ্য এবং কবিতায় তাঁর স্বচ্ছতা, স্বতন্ত্র-শৈলী, মৌলিকতা, এবং বহুপ্রসূতা— রোমান্টিকতার উচ্ছ্বাস ও ক্লাসিকতার গাম্ভীর্যের সম্মিলন, রাজনৈতিক মতাদর্শ ও সেন্সরের মুখোমুখি কাব্যকলার প্রতি বিশ্বস্ততা, তাঁকে প্রেরণার জ্বলন্ত প্রবাহমানতার উদাহরণে পরিগণিত করেছে রাশিয়ার সৃষ্টিশীল মানুষ ও জনগণের কাছে।

জন্মেছেন, মস্কোয়। শিক্ষালাভ করেছেন সেন্ট পিটার্সবার্গের কাছে জারসকোয়ে সেলো’র লাইসীতে। এই শহরেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। বালক বেলায় দক্ষিণ রাশিয়ায় নির্বাসনে ছিলেন তিন বছর। এই নির্জনবাসই শৈল্পিক সম্ভারে ভরে দেয় তাঁর জীবন। দীর্ঘ কবিতা, The Bronze Horseman, তাঁর সেরা সাহিত্যকর্মের একটি। রাজধানীর বেদনাঘন সৌন্দর্য বর্ণিত হয়েছে এতে। ]



ওলগা ম্যাসনের প্রতি


ওলগা, সকালের তারা তুমি,
আফ্রোদিতির ধর্মকন্যা,
অলৌকিকতা সৌন্দর্যের,
সোহাগে জড়াতে
কত সাবলীল তুমি,
অবহেলায় জাগাও
উন্মাদনা। উষ্ণ চুম্বনে কামনার
গোপন মুহূর্ত গড়ো; তারপর
যখন অগ্নি ঘেরে আমাদের,
বাইরে দাঁড়াই,
শুনি তোমার চাপাস্বর;
কৌতুকের হাসি
অভিমানী সখীর সাথে;
বন্ধ ঘরে ।

আমাদের ভালবাসায়,
লিঙ্গ-পুজার বোকামীতে,
স্বর্ণও পরিত্যক্ত, ওলগা তোমার সৌন্দর্যে,
হে কামনার যাজিকা,
মিনতি— একটি রাত অন্তত
ভরে তোলো ভরপুর উল্লাসে, বিস্মৃতিতে ।


*********************
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×