somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু স্বপ্ন শেষ হয় দীর্ঘশ্বাসে!

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা বলেছিলেন, একদিন আমার ছেলে ব্যারিস্টার/ ইন্জিনিয়ার হবে। বড় অফিসে চাকরি করবে। দশ গাঁয়ের লোক আমাকে দেখিয়ে বলবে, ওই যে ম্যাজিস্ট্রেটের বাপ যায়! ছেলের অফিসে গেলে ছেলে সবার সাথে পরিচয় করিয়ে দেবে, " আমার বাবা আসছে"। অফিসের সবাই খুব খাতির করবে, "বড় স্যার" এর বাবা তো! ছেলে বারবার ফোন করবে, "বাবা, গ্রামে কী আছে? তুমি চলে আসছো না কেন? সব গোছগাছ করে রাখো, আগামী মাসেই তোমাদের আমার কাছে নিয়ে আসবো
…


মা বলেছিলেন, "ছেলের পরীর মতো একটা বউ হবে। খুব লক্ষী মেয়ে, শিক্ষিতা, চাকরি করবে, বড় ঘরের মেয়ে। ছুটিতে বেড়াতে এসে রান্নাঘরে ঢুকে ঘেমে লাল হবে যাবে। বলবে, " মা, লবণ কতটুকু দেবো" "মা, দেখুন তো ঝোল আরো দেবো কী না!" (বড় ঘরের মেয়ে তো, জীবনে রান্না করে নি) আমি তখন হাসিমুখে বকা দেবো। "দেখো মেয়ের কান্ড, এই গরমে রান্না ঘরে আসছো কেন? যাও" বউ জেদ করবে, "না মা, পারবো। আপনি শিখিয়ে দিন"। গর্বে বুকটা ভরে উঠবে আমার! আমেনার মা, সখিনার মাদের সাথে গর্ব করবো, " দেখো, আমার ছেলের বউ"। ওরা মনে মনে হিংসা করবে।
…
হ্যাঁ, ছেলে আজ বিরাট বড় অফিসে চাকরি করে। ছেলের অফিসে গিয়েছিলেন বাবা। নাহ, ছেলে কারো সাথে পরিচয় করিয়ে তো দেয়- ইনি, বরং আস্তে করে বলে দিয়েছে, বাবা, এই বেশভূষা! তুমি আসলে আমার খুব লজ্জা হয়, তারপর হাতে কয়েকটা টাকা ধরিয়ে দিয়েছে। অফিস থেকে বেরিয়ে চোখ ঝাপসা হয়ে আসে বাবার, ঝাপসা চোখেই টাকাটা ফেলে দেন রাস্তার পাশে বসা ভিক্ষুকের থালায়! একবার ছেলের বাসায় দুদিন থেকেছিলেন। "বাবা, কাল গেস্ট আসবে। বাসাটা তো ছোট! গেস্ট চলে গেলে আর প্রব্লেম হবে না। যখন ইচ্ছা বেড়াতে আসবা!" আর বলতে হয়নি। ছেলের কথার অর্থ বুঝে নিয়েছেন বাবা। আজ কেউ যখন বলে, " ওই যে, ইন্জিনিয়ারের বাবা যাচ্ছে"। গর্ব হয় না, রাগ হয় না। বাবা শুধু দীর্ঘশ্বাস ছাড়েন।
…
ছেলে বড় ঘরেই বিয়ে করেছে, উচ্চশিক্ষিতা। বছরে একবার হয়ত গ্রামে বেড়াতে আসে। গ্রামে বিদ্যুৎ নেই, গরমে বউ গজগজ করে। স্বামীকে ঝাড়ি দেয়, " উফফ, অসহ্য, এজন্যই আসতে চাই নি। আমি কালই চলে যাবো"। মা নিজেই পাখা হাতে দাঁড়িয়ে যান, ছেলের বউকে বাতাস করতে। নাহ, ছেলের বউ কখনও রান্না ঘরে যায়নি। খুব গরম তো! মা হাসিমুখেই ভাত বেড়ে দেন বউয়ের সামনে! ছেলের বউ শিক্ষিতা শহুরে মেয়ে, তবু- ও আমেনার মা দের কাছে গর্ব করেন না মা! দীর্ঘশ্বাস ছাড়েন শুধু!
কিছু স্বপ্ন শেষ হয় দীর্ঘশ্বাসে!!!!!!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×