somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে আমেরিকা স্বর্ণ মজুদ ব্যতীত শুধুমাত্র কাগজে ডলার ছাপিয়ে ডলারের চাহিদা ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি করছে? বই রিভিউ

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকার সাথে যুদ্ধ করে জয়ী হওয়ার জন্য কোন অস্ত্রের প্রয়োজন নেই, শুধুমাত্র ডলারের পতন ঘটিয়ে দাও।
কিভাবে আমেরিকা স্বর্ণ মজুদ ব্যতীত শুধুমাত্র কাগজে ডলার ছাপিয়ে ডলারের চাহিদা ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি করছে? আর যতদিন এই ডলারের চাহিদা বিশ্বব্যাপী থাকবে ততদিন আমেরিকাই প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে বিশ্বশাসন করবে।


বই রিভিউ, নাম : টাকার গন্ধ, লেখক : ড. মাহমুদ আহমদ, প্রকাশনী : আহসান পাবলিকেশন
.
লেখক বইটিতে টাকার ”গন্ধ” এই গন্ধ বলতে সুদকে বুঝিয়েছেন। আগের দিনে মানুষ স্বর্ণকারের নিকট সোনা জমা দিয়ে নাম-ঠিকানা ও পরিমাণ সহ একটি রশিদ নিতেন। এই রশিদ বিভিন্ন লেনদেনে ব্যবহার হত। স্বর্ণের বিপরীতে সেই রশিদগুলোই একসময় হয়ে উঠল টাকা। চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। অর্থাৎ আমার কাছে ৫০০/- টাকা আছে মানে সেই পরিমাণ স্বর্ণ জমা আছে।
.
উপরোক্ত সূত্রের উপর ভিত্তি করেই টাকা/ডলার ছাপানো হয়। ১৯৭১ সালে কিছু দেশ তাদের ডলার মজুদের পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ ফেরত পেতে চেস্টা করে কিন্তু যুক্তরাষ্ট্র ডলারের বিপরীতে স্বর্ণ ফেরত দিতে অস্বীকৃতি জানায়। চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে-- ১৯৪৫ সালের “ব্রেটেন উড কনফারেন্সের” এই চুক্তি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র। উপরোক্ত চুক্তি ভঙ্গের ফলে ডলারের গ্রহণযোগ্যতা কমে যাওয়ার কথা কিন্তু কমলোনা কেন ??
.
১৯৭১ সালের ১৫ই আগস্ট #যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলারের ‘স্বর্ণ ভিত্তি’ বাতিল করে। কিন্তু স্বর্ণ রিজার্ভ ছাড়া ডলার ছাপালে দেশটিতে মূল্যস্ফিতি দেখা দেয়ার কথা। সেটা কেন হচ্ছে না ?
.
আমেরিকা এটা নিয়ন্ত্রণ করেছে- ডলারের প্রচুর চাহিদা সৃষ্টি ও যোগান হ্রাসের মাধ্যমে। যদি ডলারের প্রচুর চাহিদা সৃষ্টি করা যায়, তবে স্বর্ণ রিজার্ভের প্রসঙ্গটি এড়িয়ে যাওয়া সম্ভব।
.
ডলারের মান বাড়াতে সৌদি আরবসহ ওপেকভুক্ত তেল রপ্তানীকারক দেশগুলোকে শুধুমাত্র ডলারে তেল বিক্রি করাতে বাধ্য করা হলো।
.
এতে একদিকে আমেরিকা নিজের ছাপানো কাগজ ‘ডলার’ দিয়ে ফ্রি তেল ক্রয় ও পণ্য আমদানীর সুযোগ পেল। অপরদিকে অন্যরাষ্ট্রগুলো তেল কিনতে গিয়ে ডলারের শরনাপন্ন হলো, ফলে ডলারের চাহিদা বৃদ্ধি পেয়ে ডলারের অবস্থান শক্তিশালী হতেই থাকলো।
.
বিনামূল্যে পণ্য আমদানী ও তেল ক্রয় দেখে ফ্রান্স ও জার্মানীর শাসকদের হিংসে হলো ঐ ক্ষমতায় ভাগ বসাতে। ১৯৯৯ সালে তারা চালু করলো ইউরো মুদ্রা ইউরো মুদ্রা চালু হওয়ার পর ২০০০ সন থেকে সাদ্দাম হোসেন ইউরোতে তেল বিক্রি শুরু করলে ডলারে মান কমতে শুরু করে ফলে ২০০৩ সালে মার্চ মাসে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমন করে দখল করে পুনরায় ডলারে তেল বিক্রয় শুরু করে।
.
২০০৪ সালে ইরান ইউরোতে তেল বিক্রির ঘোষণা দেয়। ওপেকভুক্ত আরো কিছু দেশ এখন ইউরোতে তেল বিক্রির উদ্যোগ নিচ্ছেন। ইউরোপ চীন ভারত ও জাপান সহ অনেকেই ইউরোতে তেল ক্রয় করার আগ্রহ প্রকাশ করেছে । ফলে ডলারের চেয়ে ইউরোর মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
.
মন্তব্য : এমন একদিন ও একসময় আসবে যেদিন আমেরিকার ডলারের চাহিদা কমে যাবে তথা তাদের অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পরে আফ্রিকার উগান্ডার মত অবস্থা হবে। সেদিন অস্ত্র দিয়ে আমেরিকার সাথে যুদ্ধ করার প্রয়োজন হবে না।

সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
১৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×