somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাবির শিক্ষকদের নোংরা রাজনীতির শিকার দুই ভ্যানচালক... ছি...!!!

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি বাঁচতে চাই, মামলা থেকে আমাকে কিভাবে বাঁচাবেন সেই ব্যবস্থা করেন বলে কান্নায় ভেঙ্গে পড়েন বাবুল শেখ। বছর দুয়েক আগে ভাগ্য বদলানোর আশায় স্ত্রী এবং ছেলে-মেয়ে নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি ও তার সহকর্মী মতিন।

ঢাবির সূর্যসেন হলের আবাসিক শিক্ষকদেও ফোন পেয়ে নারকেল (ডাব) পাড়তে এসে দিন দুপুরে চুরির দায়ে ধরা পড়েন দুই ভ্যানচালক। এরপর শিক্ষকদেও দুই পক্ষেও রেশা-রেশিতে জেল খেটে জরিমানা দিয়ে সর্বশ্রান্ত হয়ে এখন পথে পথে ঘুরছেন এই দুই ভ্যানচালক।

ভ্যানচালকদের সাথে কথা বলে জানা যায়, আবাসিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বাবুলকে দিয়ে নারকেল পাড়িয়ে আসছেন। ঘটনার দিন হাউজ টিউটরের দায়িত্বে থাকা শিক্ষক তাদের আবাসিক এলাকার গাছ থেকে ডাব পাড়ার জন্য ভ্যানচালকদের খবর দেয়। ডাব পাড়ার সময় ঘটনাক্রমে প্রতিপক্ষ আবাসিক শিক্ষকরা এসে ভ্যানচালকদের ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ ভ্যান আটক করে এবং তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে চালান দেয়।

একমাস ২ দিন জের খাটার পর ১৬ হাজার টাকা জরিমানা দিয়ে জামিনে বের হয়ে এসেছেন তারা। ভ্যান, আর্থিক সহযোগিতা এবং মামলা প্রত্যাহারের আশায় তারা দ্বারে দ্বারে ঘুরছেন দুপক্ষের কাছেই।
কিন্তু দুপক্ষের নোংরা রাজনীতির কাছে এরা অসহায়, ব্যর্থ এদের সকল আকুতি।

ঘটনা সম্পর্কে জানতে হল প্রভোস্ট প্রফেসর খোন্দকার আশরাফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রভোস্ট কিংবা হল প্রশাসনকে না জানিয়ে ডাব পাড়া অন্যায়। যারা ধরা পড়েছে তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে যেসব শিক্ষকরা ঘটনার সাথে জড়িত তারা ভুল স্বীকার করলে ভ্যানচালকদের নির্দোষ করা যাবে।
এ ব্যাপারে কথা বলতে গেলে শিক্ষক আল-আমিন নিজের ভুল স্বীকার করে বলেন, প্রভোস্ট কে না জানিয়ে তিনি অন্যায় করেছেনএটা ঠিক, তবে পদত্যাগপ্রাপ্ত শিক্ষকদের হয়রানী করতে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। একজন প্রভোস্টের জেনেশুনে নিরীহ ভ্যানচালকদের এভাবে হয়রানী যুক্তিসঙ্গত নয়।

এদিকে এজহার দায়ের ও মামলা প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বাদী যদি ভ্যানচালকদের নির্দোষ হিসেবে লিখিত আবেদন দেয় তবে মামলা প্রত্যাহার করা হবে। না হলে ৬ মাস বা ২ বছরের জেল হতে পারে। ভ্যানের বিষয়ে তিনি বলেন, আদালত থেকে আদেশ দেওয়া হলে ভ্যান ফেরত দেওয়া হবে।



১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×