ভিষন ইচ্ছে ছিল আটপৌরে আষাঢ়ের বৃষ্টিহীন দ্বিতীয় দিনের
মন খারাপের কিছু জমানো কথা কাউকে বলে তারপর ঘুমাবো।
কিন্তু রাতের শেষ আড়াই ঘন্টা খুব আবদার করে ঈশ্বরের কাছ থেকে স্থায়ী দলিল করে নিয়েছিলাম একা থাকব বলে,
বিছানার অর্ধেকটা এখনো খালি, শূন্যস্থান পূরণের পারিবারিক অনুমোদন এখনো মেলেনি।
অগত্যা হোম স্ক্রিনে আমার ফ্যাকাশে ছবিতে চোখ ডুবিয়ে হারিয়ে গেলাম শৈশবে,
খুব ছোট বয়সে প্রথম প্রেমে পড়েছিলাম যার, তিনি কি আদৌ জানেন আমার নাম?
নারীঘটিত সকল জৈবিক চিন্তা ছাপিয়ে রাতের শেষ আড়াই ঘন্টা আমি ওনার পড়নের সেই লাল শাড়ির স্মৃতি নিয়ে বিছানায় একা শুয়ে থাকি।
হোম স্ক্রিনে আমার ফ্যাকাশে ছবির খুব গভীরে আমি ওনার লাল শাড়ির ছায়া মাড়ি,
রাতের শেষ আড়াই ঘন্টা আমি চাইলেও আমার করতে পারিনা।
আপনি ভাল থাকুন যেখানেই থাকুননা কেন।
আপনাকে ভাবার জন্য ঈশ্বরের কাছ থেকে খুব আবদার করে রাতের শেষ আড়াই ঘন্টা স্থায়ী দলিল করে নিয়েছি।
আপনার জানবার কথাও নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

