রুহুল গনি জ্যোতি
দাউ দাউ দাউ জ্বলছে আগুন মানুষ পুড়ে ছাই
নেতা-নেত্রী দাবি জানান ভোটাধিকার চাই
পুড়ছে পুড়ুক রক্ত ঝরুক ভাঙছে ভাঙুক গাড়ি
দেশের স্বার্থে আমরা আসুন কয়টা মানুষ মারি
মানুষ সেতো সামান্য কীট তুচ্ছ তাদের প্রাণ
দেশটা আরো অনেক বড় জান তাই কোরবান
তোমার গাড়ি জ্বালিয়ে দেয়া আমার অধিকার
পারলে তোমায় রক্ষা করুক ‘অবৈধ’ সরকার
দেশের স্বার্থে বোমাবাজি- হচ্ছে ক্রস ফায়ার
মরছে মানুষ মারছে যারা পাচ্ছে তারা পার
এ্ররই নাম তো গণতন্ত্রের বাংলা সংস্ককরণ
শুধু নেতানেত্রীর বাগাড়ম্বর জনগণের মরন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





