তবু ভালবাসা
রুহুল গনি জ্যোতি
দশদিগন্ত ছাপিয়ে যখন কেবলই আঁধার নেমে আসে
পৃথিবীটা শূণ্য মনে হয়, যেন- কোথাও কেউ নেই
একে একে সব কিছু পিশাচের গ্রাসে চলে গেছে
সবখানে ভাঙে শুধু হতাশার ঢেউ- নগ্নতার বুনো উল্লাস
আলো হাতে আসে না তো কেউ
আঁধারের জলোচ্ছ্বাসে ভেসে চলে যায় সবই।
স্বপ্নহীন-যুক্তিহীন শক্তির মহড়া কেবলই দীর্ঘতর হয়
অযথাই হিং¯্র-নির্মমতার জান্তব আস্ফালন
আশার পুষ্পিত দিন বৃথা ঝরে যায়।
কিছুই হবে না জেনেও কেউ কেউ তবু জ্বালে দীপ
অযথাই ভালবেসে বেসে ছড়ায় সোনালী আলো,
ভালবেসে যে বাড়ালো হাত- শূন্য সে ফিরবে না জানি
নিরন্তর আশা জাগে মনে
এমন বিনাশী ঝড়েও জেগে থাকে তবু ভালবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




