আহত বেহালা
মলিন ধুলোর আস্তরনে ধীরে ধীরে ঢাকা পড়ে যায় স্মৃতি
সময়ের কুসুম কুসুম উপসম ক্ষতস্থানে প্রলেপ দিয়ে যায়
তারপর একদিন সমস্ত দগ্ধতা নিভে গেলে
ভুলোমন সব ভুলে যায়।
আবার সে ছুটে চলে সংসারের মায়াবী আহ্বানে
আবার সে চলে পথ তোলে সুর গান গায় জীবনের
তবু মনে হয় আহত বেহালা যেন সব সুর ভুলে গেছে
এলোমেলো রোদ্দুর জল হাওয়ায়
উড়ু উড়ু মন তার তাই সে বেসুরো বাজে।
কান্নায় বুক ফেটে যায়
যেন শত জনমের কষ্টের জল বুক ভরে জমে আছে
একযোগে ঝরতে চাইছে তারা - অশ্রুর জলপ্রপাতে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





