বোধ আর অনুভূতির চরকায়
সুতো কাটতে কাটতে আমি আজ বুঝে গেছি....
কথা না রাখা আজকাল পেশাদারিত্ব।
আচ্ছা আমি কি অবুজ সুনীলের মত
১০৮ টা পদ্ম চেয়েছিলাম....?
নাকি যুগলবন্দী হাতে অযুত স্বপ্ন চেয়েছিলাম...
একের পর এক তোমার না রাখা কথাগুলো...
ক্যান্সার কোষের মত , আমার শরীরের প্রতিটি ভাজের সাথে নিদারুণ সখ্যতা তৈরি করেছে.....
তবু... শ্লীলতায়.. আজও...
করুণা কন্ঠে বলতে ইচ্ছে করে...
এসো সন্ধ্যা....
আধারস্থ শরীর নিয়ে....
নষ্ট রাখির কষ্টগুলো...
দিয়ে যাও ঘুচিয়ে।।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



