মিশরের জাতীয় দিবস
২৩ শে জুলাই, ২০০৬ ভোর ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মিশরে বাঙ্গালী যারা আছেন তারাও নিশ্চয়ই আজ মিশরের জাতীয় দিবস উদযাপন করছেন। আপনাদের এবং আপনাদের মাধ্যমে মিশরের জনগনকে আমি জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।
1952 সালে মিশর বিপ্লবের পর আজ 23 জুলাই 54 তম বার্ষিকীও পালিত হচ্ছে।
যদিও মিশরের প্রতি আমার দুর্বলতা দুটি কারনে। বিষয়টি হয়তো অনেকেরর পছন্দ হবেনা কিন্তু মত প্রকাশের অধিকার অন্যদের মতো আমার নিশ্চয়ই আছে।
যাই হোক মিশরের প্রতি আমার দুর্বলতা প্রধান কারন ছিলো মমি বানানোর ইতিহাস। ফেরাউনের গল্পের চেয়ে মমি বানানোর কৃতিত্ব আমাকে মুগ্ধ করেছে অনেক বেশি। সভ্যতা বিনির্মানে মেধার উৎকর্ষতার এর চেয়ে বড় প্রমান আর কি হতে পারে। মমি আর পিরামিড - আজও এক বিস্ময় আমার কাছে। সেসময়ে এগুলো কিভাবে তৈরী করতে সক্ষম হলো মিশরীয়রা- সত্যিই তা বিস্ময়কর।
আবার বাঙ্গালী হিসেবেও দেশটির প্রতি আমার কৃতজ্ঞতা রয়েছে। 1971 সালে বহু রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের পর যেখানে সৌদী আরব সহ তথাকথিত কিছু মুসমিল রাষ্ট্র যারা চিরকালই যুক্তরাষ্ট্রের সেবাদাসগিরি করে আসছে তারা আমাদের প্রিয় এ বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি না দিলেও মিশর সত্যিকার মুসলিম মানবতাবাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। আজ মিশরীয়দের জাতীয় দিবসে তাই আমি আবারও তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭

চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।
সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা...
...বাকিটুকু পড়ুন
"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."
জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের...
...বাকিটুকু পড়ুন
আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু...
...বাকিটুকু পড়ুনএই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা...
...বাকিটুকু পড়ুন