একটা জিনিস খেয়াল করছি শুরু থেকেই। যেদিন মনে মনে ঠিক করি একটা পোস্ট দিবো সেদিন লগ-ইন করার পর লিখার মতো আর কিছুই মনে আসেনা। আর যেদিন লিখবোনা বলে লগ-ইন করি সেদিন লিখেই ফেলি।
আজ অফিসে আসার পথেই ঠিক করলাম একটা পোস্ট দিবো। লগ-ইন করে অন্যদের লেখা দেখতে দেখতে নিজে কি লিখবো সেটাই ভুলে গেলাম। এখানে অনেকে এতো ভালো লিখে যে নিজে আর লিখার সাহস পাইনা। চমৎকার সব লেখা গুলোতে মন্তব্য করি উৎসাহের সঙ্গেই।
তার পরেও ঠিক করেছিলাম একটা পোস্ট দিবো। কিন্তু কি নিয়ে লিখবো। এর মধ্যে দেখলাম মিথিলা কাহিনীর রহস্য উদঘাটনে কৌশিকদা ছুটেছেন সিলেটের উদ্দেশ্যে। বিষয়টি আমাকেও আকৃষ্ট করেছে। আমার কৌতুহল অবশ্য মিথিলাকে নিয়ে নয়.. মিথিলা চরিত্রের স্রষ্টাকে নিয়ে। সেটা মন্তব্য করে জানিয়েও দিয়েছি।
অবশ্য মন্তব্য বিনিময় হয়েছে অণৃন্যর সঙ্গে এবং মন্তব্য করেছি আরো অনেকের লেখাতেই। কিন্তু নিজে কি লিখবো সেটা আর খুজে পেলামনা। পেশাগত কাজে কিছুক্ষনের মধ্যেই বাইরে যেতে হবে..তাই আজ বুঝি আর পোস্ট দেয়া হলোনা।
বরং এটি লিখে আপনাদের সময় নষ্ট করার জন্য দু:খ প্রকাশ করছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



