অনেক অনেক দিন আগের কথা। এক দুর্ধর্ষ ডাকাত একশত খুন পূর্ণ করে অবশেষে অনুতপ্ত হলো। সে সিদ্ধান্ত নিল খারাপ কাজ আর না। এবার ভাল হতে হবে। যেই কথা সেই কাজ। ছুটে চললো একজন জ্ঞানীর সন্ধানে, যিনি তাকে ভালো হবার পথ বাতলে দিবেন। সাক্ষাতের পর জ্ঞানী বললেন, "তুমি অমুক স্থানে চলে যাও। সেখানে আল্লাহর বান্দাদের সাথে তঁার ইবাদাত করো"। ডাকাত লোকটি প্রবল আশা এবং দৃঢ় প্রত্যয় সহ ছুটে চললো। কিন্তু পথিমধ্যে তার মৃতু্য ঘটলো। সে হেদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলো। কি চমৎকার সাফল্য!
হিজরতের কিছু পরের আরেকটি ঘটনা। তাওহীদের সূর্য যখন আরব উপদ্বীপের বাইরে আপন কিরণমালা ছড়িয়ে চারিদিক আলোকিত করার অপেক্ষায়, সেই সময়কার কথা। রোমান সম্রাট হেরাক্লিয়াস। বিপুল তার ক্ষমতা, শান-শওকাত। তার জঁাকজমকপ্যূর্ণ দরবারে ইয়াসরেব(মদীনা) থেকে এক দূত পত্র নিয়ে হাজির। নবী মুহাম্মাদের (সাঃ) পক্ষ থেকে। চিঠি পড়ে মনে অদ্ভুত এক ভাবোদয় হলো সম্রাটের। এক মুহুর্তের মতো মনে হল, কুরআনের আলোকিত আহ্বান তার মনেও দাগ কেটেছে। নিজের অলক্ষে্যই সে বলে উঠলো, "তঁার কাছে যেতে পারলে আমি তঁার পা ধুয়ে দিতাম"। কিন্তু পরমুহুর্তেই বিশাল সাম্রাজ্য, লোক-লস্কর আর ক্ষমতার মোহ তার বিবেকের চিরন্তন দাবীকে আষ্টে-পৃষ্ঠে বেঁধে ফেলল। হেদায়াত তার নসিব হলো না।
"হেদায়াত আল্লাহর হাতে। আল্লাহই একমাত্র সত্তা যিনি হেদায়াত দিতে পারেন। আল্লাহ যাকে চান হেদায়েত দেন এবং তিনিই জানেন কে হেদায়েতের যোগ্য" কথাগুলো বললেন শায়খ আব্দুর রহীম গ্রীন। বতর্মান বিশ্বের অন্যতম একজন ইসলামী চিন্তাবিদ তিনি। জন্ম খৃস্টান পরিবারে। তরুণ বয়স থেকেই জীবন নিয়ে ভাবতে শুরু করেন এবং ১৯৮৮ সালে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। এরপর আর বসে থাকেন নি গ্রীন। পথভ্রষ্ট মানবতাকে সঠিক পথের ঠিকানা দেওয়ার জন্যে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়িয়েছেন, বার বার বর্ণনা করেছেন মহান প্রভুর শে্রষ্ঠত্ব। তঁার এই প্রচেষ্টা অব্যাহত থাকল ঘরে বাইরে সমান তালে।
"আমার মুসিলম হওয়ার পর ২৩ বছরের ও বেশি সময়ে আমি বাবাকে ইসলামের দিকে আমন্ত্রণ জানিয়ে অনেক কিছু করেছি। সুবহানাল্লাহ, যখন থেকে আমি ইসলাম মানা শুরু করি, তখন থেকে তাঁর সাথে এই ব্যাপারে কথা বলতাম, চিঠি দিতাম, বই উপহার দিতাম" অনেকটা আবেগ জড়িত কণ্ঠে কথাগুলো বললেন গ্রীন। বাবার প্রতি অসাধারণ ভালোবাসা ও দায়িত্ববোধের কারণে বহুবার বহু পন্থায় সত্যের উপস্থাপন করেছেন তিনি। কিন্তু প্রতিবারই ব্যথর্ হয়েছেন।
২০১১ সালের ঘটনা। বাবা গ্যালভিন গ্রীন তখন বার্ধক্য এবং অসুস্থতার দরুণ হাসপাতালের বেডে শায়িত। সন্তান আব্দুর রহীম গ্রীনের মনে একরাশ চাপা বেদনা। প্রিয় বাবা অবশ্বাসী হিসেবে চলে যাচ্ছেন। না জানি মৃত্যুর পর কি নিদারুণ যন্ত্রণা-ভোগান্তি অপেক্ষা করছে ওপারে। মনের মধ্যে এক ধরণের তীব্র ইচ্ছাশক্তির সঞ্চার হল। মনে মনে সঙ্কল্প করলেন, শেষ চেষ্টা করতেই হবে। আল্লাহর কাছে সাহায্য চাইলেন তিনি।
এরপর বাবার কাছে গিয়ে আস্তে আস্তে বললেন, "প্রিয় বাবা, শেষ বিচারের দিনে আল্লাহর সামনে একজনকে উপস্থিত করা হবে। লোকটির পাপের পরিমাণ হবে দিগন্ত-সম। আল্লাহ তাকে বলবেন, 'তোমার এমন কিছু আছে যা এই পাপকে ছাড়িয়ে গেছে'। তখন লোকটি জিজ্ঞেস করবে, 'সেটা কি আমার প্রভু ?' আল্লাহ বলবেন, 'এই কাগজে তোমার লিখিত বিবৃতি রয়েছেঃ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মুহাম্মাদ (সা) আল্লাহর প্রেরিত রাসুল'। আমি বললাম, সুতরাং এটাই বেহেশতের চাবি, এটাই জীবনের সফলতা। আপনি কি মনে করেন?" সম্মতিসূচক মাথা নাড়লেন বাবা গ্যালভিন গ্রীন, কবুল করলেন শাশ্বত জীবন-ব্যবস্থা সীরাতুল মুস্তাকীম। হয়ে গেলেন সৌভাগ্যপ্রাপ্ত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত।
আব্দুর রহিম গ্রীনের এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো হলো মনের একান্ত কামনা ও দুয়া এবং অধ্যবসায়, পুণঃপুণ প্রচেষ্টা।লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় সঙ্কল্পের সাথে থাকা চাই প্রভুর সাহায্য। পাশাপাশি পুরোদমে চেষ্টার কোন বিকল্প নেই। আর একজন মুসলিমের চূড়ান্ত লক্ষ্যতো জান্নাতই। অতএব আর দেরি নয়, এখনই সময় প্রবৃত্তির বন্ধন থেকে মুক্ত হয়ে জীবনকে প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করাবার। আসুন না বন্ধুরা, মহান প্রভুর বাতলে দেয়া এই পথকে, এই পূর্ণাঙ্গ ও শাশ্বত জীবন ব্যবস্থাকে আরও বেশি অনুসরণ করার মধ্য দিয়ে জীবনকে আরও রঙিণ, আরও প্রাণবন্ত করে তুলি
[বি. দ্র. আব্দুর রহীম গ্রীনের বাবার শাহাদাহ গ্রহণের বর্ণনা তঁার নিজের মুখে শুনতে পারেন নিচের লিঙ্ক থেকে, আরও আছে বাংলা সাবটাইটেল ]
ইউটিউব থেকে দেখতেঃ
ফেইসবুক থেকে দেখতেঃ
১ম অংশ
২য় অংশ
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



