somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাসোমান: কুরসাওয়ার অনন্য এক সৃষ্টি

২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিল্পের অন্যতম একটা লক্ষ্য যদি হয় পাঠক কিংবা এর দর্শকদের মাঝে একটা ধুম্রজাল সৃষ্টি ,কিংবা কৌতুহলের আবির্ভাব ঘটানো ; আকিরা কুরোসাওয়ার এর “ রাসোমান “ সেক্ষেত্রে সফলতম সৃষ্টিগুলোর একটি ।।

১ ঘণ্টা ২৮ মিনিটের এ চলচ্চিত্র কর্ম দেখার পর দর্শককে বিচারকের আসনে বসতে হয় , অনুভূতিকে জাগাতে হয় , চলচ্চিত্রে বর্ণিত সত্য উদঘাটনে । যে সত্য কিংবা যে ফলাফল কুরোসাওয়া বলে দেন নি তার গল্পে ।

রসোমান; আকিরা কুরোসাওয়ার একেবারে প্রথম সৃষ্টিগুলোর একটি । সম্ভবত সেরা সৃষ্টিগুলোর মধ্যেও অন্যতম । আকুতাগোয়ার ‘রাসোমান’ এবং ”In a Grove” এই দুটি গল্পের উপর দাঁড় করানো রাসোমনই প্রথম কুরোসাওয়ার এবং জাপানী চলচ্চিত্রকে “Western World” এর সাথে পরিচয় করিয়ে দেয় । কাইয়েত শহরের রাসোমান গেইট এ গল্পটি বর্ণনা করা হয়েছে বলে চলচ্চিত্রটির এমন নামকরণ ।

ছবির শুরুতে আমরা রাসোমন গেইটে দাঁড়ানো তিনজন মানুষকে দেখতে পাই । ঝুম বৃষ্টির দিন । একজন ধর্মযাজক , একজন কাঠুরে এবং আরেকজন । ছবির পুরো গল্পই প্রবাহিত হয়েছে এই তিনজনের বর্ণনায় । বনের ভিতর দিয়ে যাচ্ছিল এক সামুরাই কৃষক আর তার সুন্দরী বউ । হঠাৎ তাদের পড়তে হয় দস্যু ভয়ংকর ডাকাত তাজোমারুর কবলে । তাজোমারুর লালসার শিকার হয় কৃষক বধূ । তাজোমারু কৃষককে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে । গল্পের এক পর্যায়ে কৃষক খুন হয় । কিন্তু কে তাকে খুন করলো ? দস্যু তাজোমারু ? তার স্ত্রী ? নাকি আত্মহত্যা ?
কুরোসাওয়া এবার আমাদের নিয়ে যান বিচারালয়ে । যেখানে এই তিনজন তিন রকমভাবে বর্ণনা করেন খুনের ঘটনাটিকে । অবশেষে কৃষকের মৃত আত্মাকে ডাকা হয় । সে আরেক রকমভাবে বর্ণনা করে ঘটনার । এখানেই ছবির ক্লাইমেক্স এবং পরিচালকের মুন্সিয়ানা । নির্দিষ্ট করে বোঝার উপায় নেই যে আসলে কোনটি সত্য ।
কুরোসাওয়ার গল্প বলার ধরন একেবারে আলাদা । প্রচলিত Linear বা সরলরৈখিক ধারায় গল্প বলেন না তিনি । এজন্য দর্শককে দিতে হয় শতভাগ মনোযোগ । এ মনোযোগ তিনি আদায় করতে পেরেছেন তার রাসোমানে , বলা যায় আদায় করে নিয়েছেন । সবাই পারেন না , আকিরা কুরোসাওয়ার মতোরা পারেন । তাই তাদের শিল্প হয়ে ওঠে মহৎ সৃষ্টিকর্ম ।

রাসোমানে Complexity আছে । জাপানী সংস্কৃতি ও সমাজ ব্যবস্থার প্রতিনিধিত্ব আছে । এমনকি ভয়ংকরতম ডাকাতের একজন সাধারণ নারীর কাছে ভালবাসা ভিক্ষে করার ব্যাপার আছে । ধর্ষিতার প্রতি পুরুষসুলভ মানসিকতা আছে । পুরো ছবি জুড়ে কাজু মিয়াগায়ার অসাধারণ সিনেমাটোগ্রাফি বেশ লক্ষণীয় । তাজোমারো চরিত্রটি অসাধারণভাবে তোশিরো মিফুনে ফুটে তুলেছেন । সামুরাই স্ত্রীর ভুমিকায় মাসিকো কেয় ছিলেন অনবদ্য । ছবির আবহ সংগীত , দৃশ্যভাবনা , কাহিনীর ভিতরে যেতে দর্শককে যেতে সাহায্য করে ।

আকিরা কুরোসাওয়ারকে এশিয়ার শ্রেষ্ঠতম পরিচালক এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার বলা হয় । তার শিল্পে নান্দনিকতা আছে । রাসোমান তার সার্থক শিল্প । নিঃসন্দেহে সর্বকালের সেরা শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোরও একটি ।

সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×