somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারখানায় নিরাপদ পরিবেশ তৈরি, নতুন ভবন নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কারের জন্য পোশাক খাতের লিংকেজ শিল্পগুলোকে পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত সরকারের

২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারখানায় নিরাপদ পরিবেশ তৈরিতে নতুন ভবন নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কারের জন্য পোশাক খাতের লিংকেজ শিল্পগুলোর মালিকরা বাংলাদেশ ব্যাংকে থেকে বিশেষ ঋণ সুবিধা নিতে পারবেন। গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ। বর্তমান সরকার ২০১৩ সালে পরিবেশবান্ধব শিল্প গড়ে তুলতে ‘নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থায়নযোগ্য খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ শীর্ষক ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে। ঐ তহবিল থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবেন স্কিমের আওতাভুক্ত শিল্প মালিকরা। তবে বাংলাদেশ ব্যাংকে এ তহবিলের ঋণ বিতরণ করছে মাত্র ৫ শতাংশ সুদে। গত আগস্টে বস্ত্র ও পোশাকখাতসহ তিনটি খাতকে এ স্কিমের আওতাভুক্ত করা হয়। পোশাক শিল্প মালিকরা পরিবেশবান্ধব ও নিরাপদ কারখানা করতে এক কোটি টাকা ঋণ নিতে পারবেন। পোশাক খাতের লিংকেজ শিল্পগুলোকে এ স্কিমের আওতাভুক্ত করা হয়। সার্কুলারে বলা হয়েছে, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থায়নযোগ্য খাতে পুনঃঅর্থায়ন স্কিম নীতিমালায় ৯টি খাতে মোট ৪৭টি শিল্পে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা হচ্ছে। কারখানায় কর্মরতদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানোফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং বাংলাদেশ টেরি তাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ) সদস্যভুক্ত শিল্প প্রতিষ্ঠানের মালিকরা এ স্কিম থেকে ঋণ নিতে পারবেন। কারখানায় অগ্নিনির্বাপক সামগ্রী, অগ্নি প্রতিরক্ষামূলক সামগ্রী, ছাদ ও ভূগর্ভে প্রয়োজনীয় সংখ্যক পানি সংরক্ষণাগার নির্মাণ এবং সংস্কারের জন্য এ ঋণ দেয়া হবে।





০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×