somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোখের পানি মুছে দিতে এসেছি !!!! আমরা আর একা নই

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেড় মাসেরও বেশি সময় ধরে অবরোধ-হরতালের নামে চলছে লাগামহীন নাশকতা। ককটেল, পেট্রলবোমা প্রতিদিন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। রাজনীতি যেন মানুষের প্রতিপক্ষ হয়ে দেখা দিয়েছে। অবরোধ-হরতালের নামে যা হচ্ছে তা যে চূড়ান্ত রকমের নাশকতা, তা নিয়ে কোনো মহলেরই দ্বিমত নেই। শনিবার ২১ ফেব্রুয়ারি রাতে অবরোধ সমর্থকরা রাজধানীতে চার গাড়িতে আগুন দিয়েছে। বোমা হামলায় আহত হয়েছে ইডেন কলেজের তিন ছাত্রীসহ বেশ কয়েকজন। গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়েছে দুই যাত্রী। দেশের যেকোনো রাজনৈতিক দলের যেকোনো গণতান্ত্রিক কর্মসূচি পালনের অধিকার আছে। হরতাল-অবরোধ এখনো গণতান্ত্রিক কর্মসূচি হিসেবেই স্বীকৃত। কিন্তু কোনো রাজনৈতিক দল হরতাল ডাকলে দেশের সব মানুষ কি তা পালনে বাধ্য? কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়ার, জনগণকে কর্মসূচিতে সম্পৃক্ত করার অধিকার সব রাজনৈতিক দলের আছে। সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলগুলো যে কর্মসূচি পালন করতে চাইবে বা করবে, তার মধ্যে দেশের সব মানুষ একাত্ম হবে না। গণতান্ত্রিক রাজনীতিতে বিরুদ্ধ মত থাকাটাই স্বাভাবিক। কোনো রাজনৈতিক দলের কর্মসূচি কেউ মানতে না চাইলে তাকে বোমা মেরে পুড়িয়ে মারতে হবে? এটা কোন ধরনের রাজনীতি। ২০ দলীয় জোটের শীর্ষ দল বিএনপি বরাবরই বলে এসেছে, এ ধরনের নাশকতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাহলে নাশকতা করছে কারা? টানা হরতাল-অবরোধে জিম্মি হয়ে পড়েছে পুরো দেশ। পেটের দায়ে যারা দিনমজুরের কাজ করে, তাদের পেটে লাথি পড়েছে। আয় না হওয়ায় ঠিকমতো চুলায় আগুন জ্বলছে না। ব্যক্তি মানুষের ক্ষতির কারণে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাদের ব্যাংক ঋণ আছে, তারা ঠিকমতো ঋণ পরিশোধ করতে পারছে না। শিশুরা আজ ঘরে আবদ্ধ হয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থা নষ্ট হচ্ছে। পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। কৃষকরা পাচ্ছে না ন্যায্যমূল্য। আমদানি-রপ্তানি কমে গেছে। গাড়ি পোড়ানো আর পেট্রলবোমার আতঙ্ক চারদিকে। বার্ন ইউনিট ভরপুর হয়ে গেছে। কত মায়ের বুক খালি হয়েছে। চোখের পানি ঝরছে। গুমরে কাঁদছে সবাই। শিক্ষাব্যবস্থা ধ্বংস করে, অর্থনীতি ধ্বংস করে, সাধারণ মানুষ পুড়িয়ে মেরে, ছাত্রদের ভবিষৎ ধ্বংস করে কিসের রাজনীতি? কিসের আন্দোলন? সহিংসতার মুখোমুখি হওয়ার জন্য আমি, আমরা প্রত্যেকে এগিয়ে আসি। আমি একা, আপনি একা। সবাই একত্র হলে একটা দল। আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে আর অন্যায় হবে না। সবাই এগিয়ে এলে চোখের জল মুছে দিতে পারব বেদনার্তদের। অশ্রু মুছে দিতে পারব অবুঝ শিশুর। আমরা ঘুরে দাঁড়াতে পারি। সংঘবদ্ধ শক্তির জানান দিতে হবে। আজ চোখের পানি মুছে দিতে এসেছি।




২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×