দীর্ঘ এক যুগেরও বেশি সময় বন্ধ থাকা খুলনা নিউজপ্রিন্ট মিলকে নতুন আঙ্গিকে গড়ে তোলার জন্য দু’টি প্রকল্প গ্রহণ করেছে সরকার। গৃহীত প্রকল্প অনুযায়ী বিসিআইসি মিল এলাকায় খুলনা নিউজপ্রিন্ট মিলকে (কেএনএম) নতুন আঙ্গিকে গড়ে তুলবে। এখানে বার্ষিক ৪৫ হাজার মেট্রিকটন উন্নতমানের বিভিন্ন প্রকার সাদা কাগজ তৈরি হবে। মিলের অব্যবহৃত জমিতে ৭৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুত কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। খুলনা নিউজপ্রিন্ট মিলকে ঘিরে দু’টি প্রকল্প গ্রহণ করায় খুলনাবাসীর মধ্যে নতুন করে আশার আলো সঞ্চারিত হয়েছে। শিল্প প্রতিষ্ঠান দু’টি গড়ে উঠলে বহু মানুষের কর্মসংস্থান হবে। ভারত থেকে আমদানি করা এলএনজি গ্যাস (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নির্ভর এই বিদ্যুত কেন্দ্র নির্মাণ করবে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি। দেশে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চাহিদা পূরণ ও বিদ্যুত ব্যবস্থা নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে বিদ্যুত মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে দেশে প্রথমবারের মত ভারত থেকে আমদানিকৃত এলএনজি গ্যাস (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) দিয়ে খুলনায় বিদ্যুত উপাদনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। নতুন আঙ্গিকে নিউজপ্রিন্ট মিল তৈরির কাজ সম্পন্ন হলে এখানে বছরে ৪৫ হাজার মেট্রিক টন উন্নতমানের অফসেট, কার্টিজ পেপার, মেনিকোল্ড বন্ড, হোয়াইটপ্রিন্ট, লেজার ইত্যাদি উৎপাদন হবে। লোকসানের অজুহাতে ২০০২ সালের ৩০ নভেম্বর মিলটি বন্ধ করে দেয় তৎকালীন জোট সরকার। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সময়ে মিলটি চালুর প্রতিশ্রুতি দিয়েছে আর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটতে যাচ্ছে। মিলটি আবার নতুন আঙ্গিকে চালু হলে দীর্ঘদিন ধরে বসে থাকা কর্মকর্তা, কর্মচারীদের কর্ম চাঞ্চল্য ফিরে আসবে, দেশে কাগজ এবং বিদ্যুতের যে চাহিদা তা অনেকাংশে পূরণ হবে। বেকারত্বের হার অনেকটা হ্রাস পাবে।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকা খুলনা নিউজপ্রিন্ট মিলকে নতুন আঙ্গিকে সাজানোর উদ্যোগ সরকারের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।