নিচে ঢেউয়ের লহর। ওপরে পাখির ওড়াউড়ি। সূর্যোদয় আর সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য। সমুদ্রের তাজা মাছের নানা পদের খাবার। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজার এ জন্যই টানে সবাইকে। পার্বত্য পাহাড় আর হ্রদের সঙ্গে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সংস্কৃতি। টাঙ্গুয়ার হাওরে পাখির ওড়াউড়ি, পাহাড় আর হাওরের সম্মিলন। নৌকায় হিজল বনের ছায়ায় প্রকৃতির কতকথা। সুন্দরবনের ডোরাকাটা বাঘ 'রয়েল বেঙ্গল টাইগার' মানেই অন্যরকম এক শিহরণ। সেন্ট মার্টিনস, কুয়াকাটা, রাতারগুল- এ যেন বাংলার নিটোল অপরূপ রূপের একেক প্রকাশ। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে পর্যটন খাতের টালমাটাল অবস্থার কথা বাদ দিলে বাংলাদেশে বিদেশি পর্যটক ক্রমবর্ধমান। দেশের মানুষের মধ্যেও বেড়ানোর ঝোঁক বেড়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি আর পর্যটকদের জন্য তাদের চাহিদা অনুযায়ী সুযোগ-সুবিধা আরও
বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আর এ খাত বিশাল সুখবর বয়ে আনতে পারে আমাদের অর্থর্নীতির জন্য। সরকার জাতীয় পর্যটন পরিষদের তৃতীয় সভায় ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে। তারা পর্যটন শিল্পের বিকাশে আন্তর্জাতিক ক্রুজ পরিচালনা, ভারত-বাংলাদেশ নৌপথে যাত্রীবাহী নৌচলাচল ও সৈকত গ্রাম তৈরির মহাপরিকল্পনা নিয়েছে। ঐতিহ্যের স্থানগুলো সুরক্ষার পাশাপাশি পদ্মা সেতু প্রকল্প এলাকায় গড়ে তোলা হচ্ছে নতুন পর্যটন নগরী। এ ছাড়া পর্যটকদের নিরাপত্তায় জোরদার করা হচ্ছে টুরিস্ট পুলিশের কর্মকাণ্ড। কক্সবাজারে বিচ ভিলেজ, পুল ভিলেজ ও ওয়াটার ভিলেজ, একটি তিনতারা হোটেল, একটি পাঁচতারা হোটেল টাওয়ার, আন্তর্জাতিক মানের ১৮ হোলের গলফ কোর্স ও ক্লাব হাউস গড়ে তোলা হবে। এ জন্য কাজ চলছে বিরামহীনভাবে। ।
ভাবা হচ্ছে পর্যটক আকর্ষণের নানা সুদূরপ্রসারী পরিকল্পনার কথা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব
ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।