জিওবি অর্থায়নে প্রায় ৪৪২ কোটি টাকা ব্যয়ে সিলেটে সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাবে সিলেটবাসীর জীবনযাত্রা
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়ককে উন্নীতকরণ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় সিলেট জেলায় সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের ২৭কি.মি. এবং ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ৫কি.মি বাইপাস সড়কসহ প্রায় ৩২কি.মি. সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করা হবে। এ সড়কটি সিলেট শহরের সাথে ভোলাগঞ্জ স্থল বন্দরকে সংযুক্ত করেছে। আর এই ভোলাগঞ্জ থেকেই দেশের ৭০ভাগ পাথর আহরিত হয়। তাছাড়া, এ স্থল বন্দর দিয়েই ভারত থেকে লাইমস্টোন আমদানি করা হয়। বর্তমানে সড়কটিতে প্রতিদিন প্রায় ৫০০০ মালবাহী ট্রাক যাতায়াত করে যার পরিমান ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। তাই এ সড়কটিকে জাতীয় মহাসড়কে উন্নীত করা একান্ত দরকার হয়ে দাড়িঁয়েছে। সম্পূর্ণ জিওবি অর্থায়নে প্রায় ৪৪২ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর মার্চ ২০১৫ থেকে ফেব্রুয়ারী ২০১৮ মেয়াদে প্রকল্পটি সম্পন্ন করবে। যোগাযোগই উন্নয়নে পূর্বশর্ত। আকাশ,নৌ,স্হলপথের উন্নয়ন দৃশ্যমান। দ্রুতগতিতে উন্নয়ন কাজ এগিয়ে চলছে, প্রতিনিয়তই এর সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রকল্প। এগিয়ে যাচ্ছে দেশ, সহজ হচ্ছে জীবনযাত্রা। উন্নত যোগাযোগ ব্যাবস্হা গড়ে তুলে জীবন যাত্রা কে সহজ করতে শেখ হাসিনার দেশ গড়ার কাজে অংশ নিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন