পাট ও পাটজাত পণ্যের সুদিন ফিরে আসছে। আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের চাহিদা ক্রমে বাড়ছে। মাঝখানে রপ্তানি তৎপরতায় ভাটার টান থাকলেও চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পূর্ববর্তী বছরের একই সময়ের চেয়ে ৪০ শতাংশ রপ্তানি বেড়েছে, যার পুরোটাই পাটের বস্তা। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের অভ্যন্তরে ‘বাধ্যতামূলক প্যাকেজিং অ্যাক্ট’ বাস্তবায়ন করা গেলে সারা বছর আমাদের পাটকলগুলো কর্মমুখর থাকতে পারে। বর্তমানে চটের বস্তার বড় বাজার আফ্রিকার দেশগুলো। এ মুহূর্তে সুদান আমাদের বড় বাজার। ১৬ কোটি মানুষের এই দেশে মোট চাহিদার অর্ধেকও যদি পাটের বস্তা ব্যবহার করা হয় তাহলেও দেশের সব পাটকল সারা বছর ব্যস্ত থাকতে পারে। দেশের সরকারি খাদ্য গুদামগুলোতে ধান, চাল সংরক্ষণের জন্য পাটের ব্যাগ/বস্তা ব্যবহার অনেক বেড়েছে। খাদ্য বিভাগ গত বছর বিজিএমসি থেকে সোয়া তিন কোটি পাটের বস্তা কিনেছে। অনেক দেশে ধান-চাল সংরক্ষণের জন্য প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। ইরান, ইরাক, নিউজিল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ ইউরোপিয়ান বিভিন্ন দেশে এগুলোর চাহিদা রয়েছে। কার্পেটের পেছনে পাটের আস্তরণ হিসেবে ব্যবহার করা হয়। কার্পেটের অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে এর ব্যবহারও বাড়ছে। পাটপণ্যের ব্যবহার বাড়ায় দেশের সরকারি পাটকলগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। গত কয়েক বছরে আওয়ামী লীগ সরকার ছয়টি বন্ধ পাটকল চালু করেছে। এতে প্রায় ৩৫ হাজার মানুষের নতুন কর্মসংস্থান হয়েছে। পাটপণ্যের সুদিন ফিরে আসছে। পৃথিবীর অনেক দেশ সিনথেটিক ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে, তারা এখন ঝুঁকছে পাটের প্রতি। বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে ভালো মানের পাট হয়।
পাটপণ্যের সুদিন ফিরে আসছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ৪০ শতাংশ রপ্তানি বেড়েছে
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।