আবাদ বৃদ্ধির প্রতি সরকার বিশেষ নজর। দুই লাখ কৃষক প্রণোদনা পাবে ৩০ কোটি ২১ লাখ টাকা
২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আউশ আবাদকে জনপ্রিয় করে তোলার জন্য কৃষকদের প্রণোদনা কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। আসন্ন আউশ মৌসুমে দেশের দুই লাখ ১০ হাজার কৃষককে আউশ ধান চাষের জন্য ৩০ কোটি ২১ লাখ টাকা প্রণোদনা দেবে সরকার। এবছর আউশে প্রণোদনা দেয়ার ক্ষেত্রে সম্প্রতি শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২১ জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও বরেন্দ্র এলাকা এবং দক্ষিণাঞ্চলের আউশ নির্ভর ১২ জেলাকে প্রণোদনার আওতায় রাখা হয়েছে। ইতোমধ্যে সরকারের কৃষি মঞ্জুরি খাতে বরাদ্দকৃত ৬৫ কোটি টাকা থেকে ৩০ কোটি ২১ লাখ টাকা জেলা প্রশাসকদের বরাবরে ছাড় করা হয়েছে। উফশী আউশের ক্ষেত্রে মাথা পিছু প্রণোদনা দেয়া হবে এক হাজার ৩৫০ হাজার টাকা এবং নেরিকা আবাদের ক্ষেত্রে এক হাজার ৯৭০ টাকার সার ও বীজ দেয়া হবে। এর মধ্যে উফশী ও নেরিকা চাষে উভয় ক্ষেতে সেচ সহায়তার জন্য জনপ্রতি ৪০০ টাকা করে দেয়া হবে। আউশ ধান হচ্ছে আমাদের প্রকৃতির সঙ্গে মানানসই স্বাভাবিক দানাদার ফসল। সামান্য সেচেই আউশ ধান উৎপাদন সম্ভব। আউশ উৎপাদনে খরচ কম। গম বা অন্য রবি ফসল কাটার পর জমি ফেলে না রেখে আউশ আবাদ করা যায়। এসব কারণে আবাদ বৃদ্ধির প্রতি সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন