পেট্রোল রফতানি করতে যাচ্ছে বাংলাদেশ
০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের চাহিদা মিটিয়ে এবার পেট্রোল রফতানি করতে যাচ্ছে বাংলাদেশ। গ্যাস উৎপাদন বৃদ্ধি করায় এর সহজাত হিসেবে কনডেনসেটের উৎপাদনও বাড়ছে। কনডেনসেট প্রক্রিয়া করে উৎপাদিত পেট্রোল দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকছে।দেশে উৎপাদিত কনডেনসেট জি টু জি (সরকার টু সরকার) মাধ্যমে অথবা দরপত্র প্রক্রিয়ায় বিদেশে রফতানির করা যেতে পারে। আর রফতানি করা গেলে প্রতিবছর কয়েক হাজার কোটি টাকার রাজস্ব আয় হবে।২০১৩-১৪ অর্থবছরে দেশের গ্যাসক্ষেত্র তিন লাখ ২১ হাজার মেট্রিক টন কনডেনসেট উৎপাদন হয়েছে। গত অর্থবছরে এর পরিমাণ দাঁড়ায় তিন লাখ ৬০ হাজার মেট্রিক টন। আর চলতি অর্থবছরে এর পরিমাণ হবে পাঁচ লাখ ৬০ হাজার মেট্রিক টন। দেশের ১৪টি কেন্দ্রে এই বিপুল পরিমাণ কনডেনসেট পরিশোধনের সুযোগ থাকলেও দেশের বাজারে কনডেনসেট থেকে পরিশোধিত এ পরিমাণ পেট্রোল ও অকটেন ব্যবহারের সুযোগ নেই। গ্যাসের ও সহজাত কনডেনসেট পরিশোধন করে পেট্রোল, অকেটন ও জেট ফুয়েল, সামান্য ডিজেল এবং কেরোসিন তৈরি হয়। কিন্তু অভ্যন্তরীণ বাজারে বিপুল পরিমাণ পেট্রোল, অকেটন ও জেট ফুয়েল ব্যবহারের সুযোগ নেই। যদিও ডিজেল এবং কেরোসিনের দেশে চাহিদা রয়েছে। কিন্তু ওই হিসেবে দেশে পেট্রোলের চাহিদা বাড়ছে না। সঙ্গত কারণে পেট্রোল অথবা কনডেনসেট রফতানির অনুমোদন চাওয়া হয়েছে। গ্যাসের উৎপাদন ঠিক রাখতে হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন