অর্থনৈতিক সমৃদ্ধিতে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই
২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। বিশ্ব এগিয়ে চলেছে, এর সঙ্গে পাল্লা দিতে না পারলে পিছিয়ে পড়তে হবে। বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) বাংলাদেশ গত বছরের অবস্থান ধরে রাখার পাশাপাশি কিছুটা অগ্রগতিও আছে। গত বছর আমরা ১৮৭টি দেশের মধ্যে ১৪২তম অবস্থানে ছিলাম, চলতি বছর ১৮৮টি দেশের তালিকায়ও একই অবস্থানে আছি। মানব উন্নয়নের এই শম্বুকগতি বাড়াতে না পারলে উচ্চ মানব উন্নয়ন দেশের কাতারে যেতে বহু সময় লেগে যাবে। বরাবরের মতো এবারও বাংলাদেশ এগিয়ে আছে পাকিস্তান ও নেপাল থেকে। মানব উন্নয়নের অনেকগুলো খাতে আমদের দেশ ভালো করেছে। সবচেয়ে কম টাকা ব্যয় করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের সূচকে সাফল্য অর্জন তার মধ্যে উল্লেখযোগ্য। তথ্যপ্রযুক্তির সঙ্গে আমাদের দেশের মানুষ সহজে ও দ্রুত খাপ খাইয়ে নিতে পারছে। এখানে থেমে থাকলে চলবে না। আমাদের যেতে হবে আরও বহুদূর। মানব উন্নয়নের অনেক সূচকে যেমন আমরা এগিয়ে আছি, তেমনি অধিক জনবহুল হওয়ার কারণে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছি। এসব সমস্যা কাটাতে সঠিক নীতিকৌশল গ্রহণ এবং তার সুষ্ঠু ও যথাযথ বাস্তবায়ন করতে হবে। মানব উন্নয়ন এমন একটি খাত যেখানে কম বিনিয়োগ করে অনেক বেশি লাভ বা মুনাফা পাওয়া সম্ভব। কর্মসংস্থান বৃদ্ধির সাথে সাথে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলেই অর্থনৈতিক সমৃদ্ধি আসবে তাতে কোন সন্দেহ নেই।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির...
...বাকিটুকু পড়ুনগতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন