দেশে ক্রম বর্ধমান বিদ্যুতের চাহিদা মিটাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বা প্রায় এক লাখ এক হাজার কোটি টাকায় পাবনার রূপপুরে দুই হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশান ফেডারেশন। ভিভিইআর ১২০০ মডেলের কেন্দ্র নির্মাণ করা হবে। মডেলটি সর্বাধুনিক; এতে কোনো ঝুঁকি নেই। নির্মাণ শুরুর সাত বছরের মাথায় ২০২৩ সালের অক্টোবরে এক হাজার ২০০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি উৎপাদনে আসবে। দ্বিতীয় ইউনিট পরের বছর উৎপাদনে আসবে। কেন্দ্রটি ৫০ বছর সক্রিয় থাকবে। চুক্তি বাস্তবায়নের সময় ধরা হয়েছে সাত বছর। ঋণ পরিশোধের সময় ২৮ বছর নির্ধারণ করা হয়েছে। পাকিস্তান আমলে ১৯৬১ সালে পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৬৩ সালে প্রস্তাবিত ১২টি এলাকার মধ্য থেকে পাবনার রূপপুরকে বেছে নেওয়া হয়। পরে এ-সংক্রান্ত কার্যক্রম আর এগোয়নি। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রায় ৫০ বছর আগে নেওয়া উদ্যোগকে সচল করা হয়। ২০১০ সালে সংসদে প্রস্তাব পাস করে গঠন করা হয় একটি জাতীয় কমিটি। ২০১৩ সালের অক্টোবরে রূপপুরে কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের এ পদক্ষেপের ফলে একদিকে যেমন বিদ্যুতের চাহিদা মিটবে অন্যদিকে দেশ ডিজিটালের দিকে আরও একধাপ এগিয়ে যাবে।
বিদ্যুতের চাহিদা মিটাতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিশেষ উদ্যোগ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।