somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ নিয়ে তৈরি হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টারি

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নেই আলোর মুখ দেখতে শুরু করেছে পদ্মা সেতু প্রকল্প। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সে নির্মাণকাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। শুরুতে যে কালো মেঘের ছায়া দেখা দিয়েছিল, তাকে পাশ কাটিয়ে আলোর মুখ দেখতে শুরু করেছে পদ্মা বহুমুখী সেতু।চলমান কাজের পাশাপাশি আসন্ন বর্ষাকে মোকাবেলা করে সেতুর নির্মাণ গতি ধরে রাখতে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা হরদম ব্যস্ত রয়েছেন। পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ বর্ষায়ও স্বাভাবিক থাকবে। পদ্মা সেতু প্রকল্পের অফিসিয়াল ডকুমেন্টারি হচ্ছে। পুরো ডকুমেন্টারিটির জন্য ইমপ্রেস টেলিফিল্মকে নিয়োগ দেয়া হয়েছে। পাঁচ বছরের জন্য ডকুমেন্টারি তৈরি করতে ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে প্রায় ছয় কোটি টাকার চুক্তি হয়েছে। ছয় মাস অন্তর এটি আপডেট করা হবে। আর প্রকল্প শেষ হওয়ার পর পুরো সেতুর ডকুমেন্টারি সম্পন্ন করা হবে। বিশ্বের অন্যান্য বড় প্রকল্প নিয়ে যেভাবে ডকুমেন্টারি তৈরি করা হয় এবং ডিসকভারির মতো চ্যানেলগুলোতে যেভাবে প্রচার করা হয়, এটি সেভাবেই করা হচ্ছে। বাঙালী জাতির সাফল্যগাথা এ প্রকল্পকে ইতিহাসে সঠিকভাবে ধরে রাখার জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পদ্মা সেতুর পাঁচটি প্যাকেজের কাজই এগিয়ে চলেছে। মাওয়া প্রান্তের মতো জাজিরা প্রান্তেও এখন চলছে বিশাল কর্মযজ্ঞ। পদ্মাজুড়ে কর্মযজ্ঞ ছাড়াও তীরের কাজও চলছে সমান তালে। আর নদী শাসনের কাজ চলছে আরও ব্যাপকভাবে। সেতুটির ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর পিলারে পাইল স্থাপনের কাজ পুরোদমে চলছে। এ পয়েন্টগুলোতে মঞ্চ তৈরি করা হয়েছে। ৩৯ নম্বর পিলারে পাইল ড্রাইভ করার সব চূড়ান্ত প্রায়। ম্যানেজমেন্ট কনসালট্যান্ট তাদের কাজ করে যাচ্ছে। যুক্তরাজ্যের হাই পয়েন্ট রেন্ডেল নামের প্রতিষ্ঠানটি কাজে যোগ দেয়ার পর নির্মাণ কাজের ব্যবস্থাপনায় আরও উন্নতি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরিকল্পিতভাবেই সেতুটির কাজ এগিয়ে চলেছে। সব কিছু মিলিয়ে দিন যত যাচ্ছে সম্ভাবনাও তত বেশি ঝিলিক দিচ্ছে। দেশি-বিদেশি নানা প্রতিকূলতা উপেক্ষা করে পদ্মা সেতু উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে ঘুরতে শুরু করবে দেশের অর্থনীতির চাকা। বিশেষ করে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে দেশের অন্য জেলাগুলোর যাতায়াত সহজ হবে। তাছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় আরো আধুনিক শিল্প-কারখানা গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে। সুযোগ হবে কর্মসংস্থানের।


সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

=মন কথনিকা-৬৩৮৯-৯০=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫৫

মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×