somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন তওবা করি

২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ত...........ও.................বা।
মহান আল্লাহকে খুশী করার সব থেকে ভালো উপায়।
তাই আসুন তওবা করি আর মহান রবকে খুশী করি।
বর্ণিত আছে, একজন সৎ ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি একটি দরজা দেখতে পেলেন। ওটি খুলতেই একটি ছেলে বেরিয়ে এল। সে
আর্তনাদ করছিলো, কাঁদছিলো। তার মা পেছন থেকে তাকে তাড়া করলে
সে বেরিয়ে আসে। তাকে বাইরে রেখেই দরজা বন্ধ করে দেয়। ছেলেটি কিছু দূর গিয়েই থেমে গেল্ চিন্তা করতে লাগল। যে বাড়ী থেকে তাকে বের করে দেওয়া হয়েছে সে বাড়ী ছাড়া সে আর কোন আশ্রয় পেলোনা। তার মা ছাড়া তাকে আশ্রয় দেওয়ার মত কাউকে পেল না। সে ভগ্ন মনে চিন্তিত হয়ে ফিরে এল। দরজা বন্ধ ছিল। সে দরজায় গাল রেখে শু্য়ে পড়লো। তার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। কিছুক্ষন পর তার মা বেরিয়ে এলেন। তিনি তাকে এ অবস্থায় দেখে তার উপর ঝাপিয়ে পড়লেন। তাকে জড়িয়ে ধরলেন। চুমু খেলেন। কাঁদতে লাগলেন। বললেন,বাবা, তুমি কোথায় গিয়েছিলে? আমি ছাড়া আর কে তোমাকে আশ্রয় দেবে? আমি
কি তোমাকে বলিনি, তুমি আমার বিরোধিতা করোনা। আল্লাহ আমাকে
তোমার প্রতি যে দয়া ও সহানুভূতি দিয়েছেন তা ছিন্ন করে তোমাকে শাস্তি দানে বাধ্য করো না। এরপর তাকে নিয়ে ভিতরে গেলেন।
কিন্তু আল্লাহর রসুল (সঃ) বলেছেন, এ মহিলা তার সন্তানের প্রতি যতটুকু দয়াশীলা আল্লাহ তাঁর বান্দাদের প্রতি এর চেয়েও বেশী দয়াশীল।মুসলিম।

আল্লাহ তাঁর বান্দার তওবায় খুশী হন যখন সে তওবা করে।যেমন--
"এক ব্যক্তি মরুভূমিতে ভ্রমন করছিলো। সে একটি স্থানে অবস্থান গ্রহন
করলো। তার সাথে ছিলো তার বাহন। বাহনে ছিলো তার খাবার ও পানীয়। সে একটি গাছের ছায়ায় আশ্রয় নিলো। সেখানে মাথা রেখে সে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে জেগে দেখলো, তার বাহনটি নেই। সে ওটি খুজতে লাগল। একটি টিলায় উঠে দেখল নেই। আরেকটি টিলায় উঠল্ সেখানেও দেখতে পেল না। এমনকি যখন প্রচন্ড গরম ও পিপাসা দেখা দিল তখন ভাবল যেখানে ছিলাম সেখানে যাই। ঘুমে ঘুমে মরে যাব। তার বাহন সম্পর্কে নিরাশ হয়ে সে একটি গাছের ছায়ার কাছে এসে চিৎ হয়ে শুয়ে পড়লো। এমতবস্থায় সে মাথা উঠিয়ে দেখে বাহনটি তার পাশেই দাড়িয়ে। ওটি তার রশি টানছে। তাতে আছে তার পাথেয়, খাবার ও পানীয়। সে ওটির রশি চেপে ধরলো। এ ব্যক্তি তার বাহন ও পাথেয়
ফিরে পেয়ে যতটা খুশী, আল্লাহ তাঁর মুমিন বান্দার তওবায় তার চেয়েও বেশী খুশী।" সহীহুল জামে ৪/৩৫৮ ।

জেনে রাখুন, পাপ সত্যিকারের তওবাকারীর জন্য আল্লাহর সম্মুখে বিনয়-নম্রতার ভাব সৃষ্টি করে।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×