somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পশু নিয়ে রাস্তায় খোলামেলা চাঁদাবাজি! দেখার কেউ নেই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১৭ সালের ঈদ উল আজহার আগের দিন সকালে পটিয়ার শান্তিরহাটে একটি মহিশকে দেখেছিলাম হঠাৎ পাগল হয়ে একের পর দুর্ঘটনার জন্ম দিতে। স্থানীয় জনগণ মহিশটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু থেকে করলে ও রাস্তায় চলমান প্রায় ২৫ টি গাড়ি ভেঙ্গে ও শতাধিক মানুষকে আহত করে বুধপুরা বাজার এলাকায় মহিশটি মানুষের নিয়ন্ত্রণে আসে। পরে রক্তাক্ত মহিশটিকে ধরে মানুষ কি করেছে আমার জানা নেই। প্রায় বছরখানেক আগে চকবাজারের রসুলবাগ আবাসিক এলাকায় ও একটা মহিশ হঠাৎ পাগল হয়ে একই রকম ঘটনা করতে দেখেছি। ওইদিন মহিশটি রসুলবাগ এলাকায় দুইজন ও সৈয়দশাহ রোডে একজন মানুষ মারার পরে জনগণের নিয়ন্ত্রণে আসে। বহু সংবাদ মাধ্যমগুলোতে খবরটি প্রচারিত হয়েছিল সেদিন। দুইটি ঘটনাই আমার নিজ চোখে দেখা। ঘটনাগুলো গৃহপালিত সামান্য শরীরের পশুর। যে পশুগুলোকেই আদিম পশু পালন যুগ থেকে মানুষ নিজ ঘরে পুত্রের আদরে পালন করে আসছে। সেই সামান্য শরীরের পশুগুলো হঠাৎ পাগল হয়ে যদি ভাংচুর ও মানুষ হত্যার মতো ঘটনার জন্ম দিতে পারে তাহলে চিন্তা করুন এই মস্তবড় বন্য জানোয়ারটি রাস্তায় হঠাৎ পাগল হলে কি কি দুর্ঘটনার জন্ম দিতে পারে।




আমি অবাক হই যখন দেখি সামান্য পানের দোকান দিয়ে হালাল ব্যবসা করতে এই দেশে ট্রেড লাইসেন্স লাগে। অথচ প্রকাশ্যে জানোয়ার নিয়ে গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করতে এই দেশে কখনো ট্রেড লাইসেন্স লাগে না। এই চাঁদাবাজগুলো কখনো প্রশাসনের নজরে পড়ে না। পড়বে কিভাবে? তারা তো প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘরে বিনামূল্যে দু'মাসের মাছ-মাংস ঢুকিয়ে দিয়ে যায়। বিনিময়ে রাস্তায় চাঁদাবাজি করে নিরীহ মানুষ মারে।

এই দেশের প্রেক্ষিতে এটা সত্যি যে, যতদিন এই দেশে কোন চাঁদাবাজ হাতির উদ্ভট আচরণে রাস্তায় হাজার হাজার মানুষ মরেনি ততদিন পর্যন্ত এই দেশে কোন চাঁদাবাজ হাতিকে রাস্তায় নিষিদ্ধ করা হবে না। আমার দেখা সবচেয়ে বড় বাস্তবতা হল- এই দেশে প্রশাসনের বিবেক নাড়তে মানুষের মৃত্যু লাগে। মৃত্যুর পরে আবার বিচার দাবিতে মানবন্ধন লাগে। তবু বিবেক নড়ে কয়েকদিনের জন্য। তারপর এই বিবেক আবার উধাও হয়ে যায় বাসায় বিনামূল্যে আসা মাছ-মাংসের জোয়ারে। অন্যদিকে নিরীহ জনগণের সংসারে যোগ দেয় প্রশাসনের কর্মকর্তাদের ঘরের জোয়ারের বিপরীতে সুখের ভাটা।

চাঁদাবাজ হাতিগুলো কোন মন্ত্রী/এমপি/ওসি/ম্যজিস্ট্রেটের গাড়ি আটকায় না। তাদের গাড়ি আটকিয়ে বলে না প্রত্যাশিত চাঁদা না দিলে গাড়ি উল্ঠিয়ে দিবো। তারা তো প্রটোকল নিয়ে চলে। এই প্রটোকল তাদের জনগণের তীক্ত অনুভূতি থেকে দূরে রাখে। তাই তারা এসব বোঝার সুযোগ পায় না। চারপাশে দালালের যুক্তির ভিড়ে তারা এসব বুঝে ও বুঝে না। দিনশেষে মানুষ ভুক্তভোগী হয়ে আহাজরি করে প্রশাসন কে গালি দেয়। এই আহাজরি ও গালি যদি প্রটোকল ভেদ করে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কান পর্যন্ত পৌঁছাতো তাহলে বাংলাদেশ আরো বিশ বছর আগে সিঙ্গাপুর হয়ে যেতো।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×