তোমার উষ্ণতা এখন আর আগের মত নেই,
তোমার উষ্ণতা আমাকে আর জাগায় না।
তোমার নূপুর এর নিক্বণ আর আমাকে শিহরিত করে তোলেনা।
তোমার নগ্ন শরীরে নেই কোন মাদকতা।
তুমি এবং তোমার আহবান আর নেই আগের মত।
আমার চোখে তুমি নও সেই উর্বশী,
তুমি এখন পরিণত হয়েছ অন্ধকার এক গহবরে লুকিয়ে থাকা
মাদী শঙ্খচূড়ে।
এখন চারিদিকে নিকোটিন আর ক্যাফেইন এর আস্তরণ।
আমার শরীর এর ভেতর এবং বাহির সবটুকুই সেই আস্তরণ আর নীল বেদনায় ভারাক্রান্ত।
আমি আছি,
আমি নেই আগের মতো..............................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


